ভাবনার আকাশে নতুন দিগন্ত

এক গভীর অনুসন্ধানী চোখ মুহাম্মদ মনিরুজ্জামানের (শাশ্বত মনির)। যে চোখে তিনি দেখেন শিক্ষা, সমাজ, রাজনীতি এমন বৈশ্বিক নানা সঙ্গতি-অসঙ্গতির দৃশ্যপট। সমসাময়িক নানা বিষয়ের মনোবেদনা থেকে শাশ্বত মনির কলম ধরেন। যাপিত জীবনের নানা অসঙ্গতি, অনাচার আর নেতিবাচকতায় তিনি ব্যথিত হন। শাশ্বত মনির শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেন, স্বাস্থ্য নিয়ে কথা বলেন। কথা বলেন যুদ্ধ-বিগ্রহের বিরুদ্ধেও। তিনি গণতন্ত্রের […]

বিস্তারিত

কলঙ্কের কালি ধুয়ে-মুছে ফেলতে লিখেছিলেন যে বই

‘কারো আত্মজীবনীতে শুধু নিজের ভালটাই লিখলে সেটি কোনোদিন পূর্ণাঙ্গ আত্মজীবনী হতে পারে না। সেই বিবেচনায় হাজারীর লেখা আত্মজীবনীটি একটি পূর্ণাঙ্গ বই।’ ২০১০ সালে ‘জয়নাল হাজারী বলছি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আবদুল গাফফার চৌধুরী এ অমোঘ মন্তব্য করেছিলেন। ২০০৮ সালে লেখা আর ২০১০ সালে প্রথম প্রকাশিত ‘জয়নাল হাজারী বলছি’র এটা দ্বিতীয় সংস্করণ। এ সময়ের পাঠকদের জন্য নতুন […]

বিস্তারিত

ক্ষমা করে দিও, কেন?

একটি মঞ্চনাটকের শো শেষে পরিচয় আরিফ ও রিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফ পড়াশোনার পাশাপাশি পার্টটাইম সাংবাদিকতা আর থিয়েটার নিয়েই আছে। বাবা নেই: মা-ই তার বাবা-মা। আর রিয়া ঢাকা মেডিকেলের ছাত্রী। থাকে হোস্টেলে। তার বাবা যশোর কোতয়ালী থানার ওসি। আরিফ-রিয়া: প্রথম পরিচয়ের পর কখন কীভাবে একে অপরের কাছে এসেছে তা মনে করতে পারে না। কিন্তু এটা […]

বিস্তারিত

যাপিত জীবনের আখ্যান

ছোটগল্প গ্রন্থ ‘যে ব্যাকুলতা বাঁচিয়ে রাখে’র ছোট ছোট আখ্যানগুল্যে যে কারো যাপিত জীবনের সঙ্গে অনেকখানি মিলে যেতে পারে। লেখক খাদিজাতুল কোবরা কাব্যের এই গল্পগ্রন্থে মূলত বেশ কয়েকটি খণ্ডগল্প রয়েছে। যেগুলোর যে কোনো একটি যে কেউ পড়তে শুরু করলে শেষ না করে থামতে পারবেন না। এটাই লেখকের বড় গুণ। পাঠককে টেনে নিয়ে যাবে তার নিজস্ব জগতে। […]

বিস্তারিত

কবিতা বিজ্ঞাপিত করে দেশ ও জনপদের ভূগোল

কবিতা ইতিহাসের কথা বলে, সময়ের কথা বলে। শেষাবধি কবিতা বিজ্ঞাপিত করে দেশ ও জনপদের বিশাল ভূগোলকে। এই বোধেই সংশ্লিষ্ট হয়ে ড. জয়নাল আবেদীন খান তার গবেষণাকর্মটিতে কবিতার নানাদিক সম্পর্কে আলোকপাত করেছেন। নিখুঁত গবেষণা পরিকল্পনায় বিন্যস্ত হয়েছে কবিতার পরিপ্রেক্ষিত ও প্রবণতার আন্তঃসম্পর্কের এপিঠ-ওপিঠ। ‘বাংলাদেশের কবিতা (১৯৭১-১৯৯০): পরিপ্রেক্ষিত ও প্রবণতা’ গ্রন্থে কবিতার দশক বিভাজন, মৌল আলোচনা সন্নিবেশিত […]

বিস্তারিত

জীবনে মেঘ-রোদের খেলা

‘এই মেঘ, এই রোদ্দুর’ উপন্যাসটি এই সময়ের গল্প। ঝরঝরে বর্ণনায় বর্তমানের এই নাগরিক জীবন বাস্তবতায় এক নারীর আশা-নিরাশা আর সংগ্রামের গল্প ‘এই মেঘ এই রোদ্দুর।’ বিয়ের একমাস পর স্বামী বিদেশ যায় রানুর। কিছুদিন পর স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তারপর জীবনের একমাত্র ছায়া অসুস্থ মাকে নিয়ে অনিশ্চিত এক জীবন অতিবাহিত করে রানু। স্বামী রাশেদ […]

বিস্তারিত

চলচ্চিত্রকথা : নীরবে বলে যায় অনেক কথা

আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর বিনোদনের মাধ্যম এক সময় ছিলো সাপখেলা, চৈত্র সংক্রান্তির মেলা, কবিগান, মাদারের গান, আলকাপ গান আর হরি বাসর। তবে যাত্রাগান ছিলো এ অঞ্চলের বিনোদন মাধ্যমগুলোর অন্যতম। ধীরে ধীরে প্রেক্ষাগৃহ সেই স্থান দখল করে। সেই প্রেক্ষাগৃহগুলো দিন দিন বন্ধ হতে হতে বর্তমানে হাতেগোনা কয়েকটি চালু রয়েছে। প্রেক্ষাগৃহগুলো কোন আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় […]

বিস্তারিত

ভিন্ন ধরনের গল্প নিয়ে গদ্য কথক

তরুণ গল্পকার সাদিক হাসান ইমনের প্রথম গল্পগ্রন্থ ‘গদ্য কথক’। বইটিতে ৬ টি ভিন্ন ধরনের গল্প অন্তর্ভুক্ত হয়েছে। ‘চোখ’ একটি ভৌতিক রহস্য গল্প। ২৩ বছর পর জমিদার পরিবারে সন্তান জন্ম নেয়। তার জন্ম ও বেড়ে ওঠার সাথে সাথে জমিদার পরিবারের সব সমস্যা ও জটিলতার রহস্য উন্মোচিত হতে থাকে। ‘আকাঙ্ক্ষিত বাংলা’ দেশপ্রেমের গল্প। এক বালক পরিবারের সাথে […]

বিস্তারিত

ধীমান কথন, কীর্তিমানদের কথা

ধীমানরা জেগে থাকেন। তাদের কথামালা, চিন্তা, দর্শনে। আলো ছড়িয়ে যান প্রজন্মের পর প্রজন্মে। তারা সত্যি উচ্চারণের মধ্য দিয়ে পথ দেখান। তাদের কেউ কেউ গত হলেও বলে যাওয়া কথাগুলো ইতিহাসের আলোকে ‘আকর’। আবার আজ যা বলা হচ্ছে তা ভবিষ্যতের জন্য নির্দেশনা। সাংবাদিক ও লেখক হক ফারুক আহমেদ তার প্রায় দীর্ঘ ২০ বছরের সাংবাদিকতায় দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গণের […]

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থান : যে সাংবাদিকদের হাারিয়েছি

এটি কেবল সংক্ষিপ্ত জীবনীগ্রন্থই নয়; বরং স্বাধীনতা-উত্তরকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে সহিংস ঘটনার সাক্ষ্যও বটে। জুলাই গণ-অভ্যুত্থানে যে সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের স্মৃতি ধরে রাখা আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের জন্যও জরুরি। ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থা ও কর্তৃত্ববাদী রাষ্ট্র নাগরিকদের জীবনে কী পরিণতি ঘটাতে পারে, সাংবাদিকদের প্রাণহানি আমাদের তা মনে করিয়ে দেয়। যে কোনো […]

বিস্তারিত