আদাবর রিং রোডে টুরাগ অ্যাকটিভের পঞ্চম আউটলেট

সাম্প্রতিক খবর স্পেশাল

রাজধানীর আদাবর রিং রোডে নিজেদের পঞ্চম আউটলেট উদ্বোধন করেছে উর্মি গ্রুপের অ্যাকটিভ লাইফস্টাইল ব্র্যান্ড টুরাগ অ্যাকটিভ (Turaag Active)। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন আউটলেটটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন, পরিচালক ফাইয়াজ রহমান, টুরাগ অ্যাকটিভের সিওও মোহাম্মদ নাঈম আখতার, ওয়েভ রাইডার্স লিমিটেডের অপারেশন ও সোর্সিং সিওও আহম্মাদ মনসুর রউফ-সহ উর্মি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিশ্বমানের অ্যাকটিভ লাইফস্টাইল ও পারফরম্যান্স পণ্যের মাধ্যমে গত চার বছর ধরে মানুষের সক্রিয় জীবনযাত্রার সঙ্গী হিসেবে কাজ করছে টুরাগ অ্যাকটিভ। দৈনন্দিন জীবন থেকে শুরু করে খেলাধুলা ও ফিটনেস—বিভিন্ন প্রয়োজনের উপযোগী মানসম্মত ও আরামদায়ক পণ্য নিয়ে কাজ করছে ব্র্যান্ডটি।
এ প্রসঙ্গে উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন বলেন, “টুরাগ অ্যাকটিভের লক্ষ্য শুধু অ্যাকটিভওয়্যার তৈরি বা বিক্রি করার পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনে একটি সক্রিয় জীবনধারাকে উৎসাহিত করা। আমার বিশ্বাস, সক্রিয় থাকা মানে শুধু শরীরচর্চা নয়—এটি সুস্থ, আত্মবিশ্বাসী ও ইতিবাচক জীবনযাপনের একটি অংশ। বিশ্বমানের পণ্য এবং খেলাধুলা ও কমিউনিটিকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে টুরাগ আরও বেশি মানুষকে সক্রিয় জীবনযাপনে অনুপ্রাণিত করবে। নতুন প্রতিটি আউটলেট এই টেকসই ও দীর্ঘমেয়াদি লক্ষ্যকে মানুষের আরও কাছে নিয়ে যাওয়ার একটি পদক্ষেপ।”
রিং রোডের নতুন আউটলেটটি টুরাগ অ্যাকটিভের পঞ্চম আউটলেট। এর আগে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের পাশাপাশি নারায়াঙ্গঞ্জের আলমাস পয়েন্ট ও চট্টগ্রামের সানমারে আউটলেট চালু করেছে ব্র্যান্ডটি। নতুন আউটলেটের মাধ্যমে গ্রাহকদের কাছে টুরাগ অ্যাকটিভের পণ্য আরও সহজলভ্য করার পাশাপাশি ব্র্যান্ডটির রিটেইল নেটওয়ার্ক আরও বিস্তৃত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *