কোথাও না কোথাও ব্যতিক্রম কিছু ঘটে!

শেখ আহসান রোহান মূলত কবি। তবে গল্পও ভালো লেখে! তার প্রমাণ এই বইয়ের গল্প ত্রয়ী। সমাজ-রাষ্ট্রের সবকিছু স্বাভাবিক চললেও; কোথাও না কোথাও ব্যতিক্রম ঘটে! তেমনি কিছু ব্যতিক্রমী ঘটনার বাস্তবতাকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন রোহান। আমরা তার বইটির বহুল প্রচার কামনা করছি। একইসঙ্গে পাঠকের ভালো লাগলেই বইটি প্রকাশের প্রকৃত আনন্দ আমরা পাবো। ‘পাগল হিমেল ও কালো […]

বিস্তারিত

যুদ্ধের সময় বিপদ আরো কামড়ে ধরে

আসলে গরীবের মরণ সবখানেই। ঘরে-বাইরে: নিস্তরঙ্গ মূহুর্তে, আন্দোলনের সময়েও মরণ পিছু ছাড়ে না তাদের। যুদ্ধের সময় বিপদ আরো কামড়ে ধরে। লড়াই ছাড়া আর কোনো পথ থাকে না তখন। মুক্তিযুদ্ধের শুরু থেকেই লড়তে হচ্ছে সূবর্ণগাঁতী গ্রামের মানুষকে। মাঝে মধ্যেই শোর ওঠে, মিলিটারি আসছে- পালাও পালাও। যার যার মতো জীবন হাতে নিয়ে ছুটে যায় গ্রামের পাশের জঙ্গলে। […]

বিস্তারিত

শহীদুল জহিরকে জানাবোঝা ও অনুধাবন

প্রথাগত গবেষণাপদ্ধতির যে কাঠামোবদ্ধ প্রক্রিয়া পরিমার্জিত রূপে একটা গবেষণাগ্রন্থ বের করতে সহায়তা করে, এই ‘গবেষণাগ্রন্থ’টি পরিমার্জনা স্বল্পতায় সম্ভবত কোনোভাবেই সেই আদর্শ মানের দণ্ডে উত্তীর্ণ হবে না; তবে একজন সজাগ পাঠকের ভেতরে বাস করা একজন সুপ্ত গবেষকের শহীদুল জহিরের অতি সুপাঠ্য রচনাসমূহ পাঠের যে সুখানুভূতি-আবেগ বর্জিত ও বিজ্ঞানমুখী চিন্তা দ্বারা পরিশীলিত ভাষায় প্রকাশের প্রয়াস পরিলক্ষিত হবে […]

বিস্তারিত

সবার আগে চাই সুষম শিক্ষা

‘পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন’- হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন মহানবী হযরত মুহম্মদ (সা.) এর ওপর নাজিল হওয়া এই আয়াত কালে কালে, যুগে যুগে মানুষকে মুক্তির পথ দেখিয়েছে শিক্ষার মাধ্যমে। শিক্ষা এমন একটি বিষয় যা মানুষের ভেতরে ইতিবাচক পরিবর্তন ঘটায়। ফলে মানুষের আধ্যাত্মিক উন্নতি ঘটে। এই শিক্ষাব্যবস্থায় যখন ধর্মীয় মূল্যবোধের সংমিশ্রণ ঘটে তখন […]

বিস্তারিত

চাঁদে না জানি জমে কতশত গল্প

নিল আর্মস্ট্রং, বাজ অলড্রিন চাঁদের বুকে পা রেখে ইতিহাস গড়েছিলেন। চাঁদের মাটিতে তারা হেঁটেছেন, ছবি তুলেছেন, সেরেছেন বৈজ্ঞানিক গবেষণাও। কিন্তু চাঁদে কি তারা ঘুমাতে পেরেছিলেন? চাঁদে মানুষের পায়ের প্রথম ছাপ কি সংরক্ষণ করা উচিত? চন্দ্র সফরে যাওয়ার কিছুদিন আগে প্রায় যমের দুয়ারে পা রেখেছিলেন আর্মস্ট্রং। কী ঘটেছিল তখন তার জীবনে? প্রথম রুশ নভোচারী কুকুর লাইকা, […]

বিস্তারিত

নতুন লিলিপুটের খোঁজে

কেউ কেউ জন্মগতভাবেই যেন প্রতিভা নিয়ে আসে। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়। নাজমুল হাসানও তেমনই এক প্রতিভা। তার লেখালেখির ভাষা ও শব্দ চয়ন থেকে শুরু করে বিষয় নির্বাচনও যেকোনো ক্ষুদে পাঠককে মুগ্ধ করে। আর বড়রা বিস্ময় নিয়ে ভাবে- কী দুর্দান্ত লেখার হাত। শিশু-কিশোরের দুষ্টুমি আর মানবিক সব গুণকে সহজ-সরল ভাষায় উপস্থাপনের মুন্সিয়ানা কিশোর এ লেখকের […]

বিস্তারিত

সত্যিকার ভালোবাসা মেলে কী

কৈশোরে ‘জা পল সাত্র’ হতে চেয়েছিল রাহাত। সাত্রের মতো প্রচলিত সামাজিক রীতিনীতির তোয়াক্কা না করে যা সঠিক বলে মনে করেছে সেও তাই করেছে। জা পল সাত্র বিয়ে করেননি। লিভটুগেদার করেছেন বিখ্যাত ফরাসী নারীবাদী লেখিকা সিমন দ্য বুভেয়ারের সাথে। রাহাতও তাই চেয়েছিল। লেখিকা টুম্পা রায়ের সাথে ঘনিষ্ঠতা যখন চূড়ান্ত তখন পালকির সাথে ওর বিয়ে হয়ে গেল। […]

বিস্তারিত

দুই বন্ধুর প্রেম-প্রতিশ্রুতির বিরল কাহিনী

মোস্তফা সোহেলের ‘মন পাহাড়’ উপন্যাস দুই বন্ধুর স্বপ্ন, প্রেম, প্রতিশ্রুতি, ভালোবাসার মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠা করার এক অদ্ভুত মিশেলে তৈরি কোলাজ যা পাঠককে দারুণ অনুপ্রাণিত করবে। লেখক তার ইতিবাচক ভাবনা নিয়ে জীবনের নতুন নতুন ধারণা ও উপলব্ধি বোধ থেকে এক মায়াতাড়িত স্বপ্নময় জীবনের সন্ধান পেয়ে যান। ভালোবাসা, প্রেম, স্বপ্নপূরণে চরিত্রগুলো একদিকে যেমন হয়ে উঠেছে অসাধারণ […]

বিস্তারিত

বিতর্ক শিল্পে গড়ুন ক্যারিয়ার

বিতক শিল্প ও ক্যারিয়ার সম্ভাবনা বইটি মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশ প্রকাশিত প্রথম গ্রন্থ। গ্রন্থটিতে বিতর্ক ও ক্যারিয়ার সম্পর্কে জোর দেওয়া হয়েছে। বিতর্ক, বিতর্কের প্রকারভেদ, বিতর্কের প্রয়োজনীয়তা সর্বপরি ক্যারিয়ার জীবনে সফলতার মূলমন্ত্রটাকে এই বইয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বইটি পাঠকদের জ্ঞান পিপাসা দূর করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। বিতর্ক আদতে চর্চা ও গভীর […]

বিস্তারিত

রাগ বিষয়ক ভিন্ন ভাবনার বই

মানুষ রেগে যায়, হঠাৎ করে রাগে। কারণে-অকারণে রাগে। বিষয়টি ভালো নয় জেনেও রাগ করে। রাগ শারীরিক ক্ষতির কারণ, তবুও কেন রাগ করে মানুষ? রাগের সঙ্গে অভিজ্ঞতার যোগ আছে। আর আছে কিছু হরমোনের কারসাজি। আমরা আসলে অভিজ্ঞতা আর অভ্যাসের দাস। আমাদের অভিজ্ঞতার ভাণ্ডারে যেসব তথ্যের ঠাঁই নেই, যেগুলোতে আমরা অভ্যন্ত নই, এমন জিনিস হুট করে ঘটতে […]

বিস্তারিত