বিতর্ক শিল্পে গড়ুন ক্যারিয়ার

বাংলানামার বই স্লাইড

বিতক শিল্প ও ক্যারিয়ার সম্ভাবনা বইটি মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশ প্রকাশিত প্রথম গ্রন্থ। গ্রন্থটিতে বিতর্ক ও ক্যারিয়ার সম্পর্কে জোর দেওয়া হয়েছে। বিতর্ক, বিতর্কের প্রকারভেদ, বিতর্কের প্রয়োজনীয়তা সর্বপরি ক্যারিয়ার জীবনে সফলতার মূলমন্ত্রটাকে এই বইয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বইটি পাঠকদের জ্ঞান পিপাসা দূর করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।

বিতর্ক আদতে চর্চা ও গভীর জ্ঞানের বিষয়। হুট করে চাইলেই যে কেউ বিতার্কিক হয়ে উঠতে পারবেন না। সময়, অনুশীলন ও নিয়মিত ব্যাপক পড়াশোনার মাধ্যমেই ইর্ষণীয় এই গুণটি অর্জন করা সম্ভব।
বিতর্ক শিল্পে ক্যারিয়ার গড়তে হলে কী কী করার দরকার, কোন প্রক্রিয়ায় নিজেকে এগিয়ে নেওয়া উচিত, সফল হওয়ার মূলমন্ত্র কী ইত্যাদি বিষয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরা হয়েছে বইটিতে। মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন দেশের ঐতিহ্যবাহী বিতর্ক প্রতিষ্ঠান। তাদের নিজেদের অনুশীলন, অনুধাবনও বইটিতে স্থান পেয়েছে। বইটি প্রকাশ করেছে বাংলানামা। এটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। আর প্রচ্ছদ করেছেন জহির ইকবাল ও বিপ্লব হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *