ইহান ভাবনার সাগরে ডুব দিয়ে থই পায় না। কী করা উচিত তার? সে কি সাহস করে বলে ফেলবে কিছু? এই সমাজের পশ্চাদদেশে সজোরে লাথি মেরে উঠে বসবে প্রেমের নৌকায়? ভেসে যাবে সুখের সমুদ্দুরে? এতকিছুই বা সে ভাবছে কেন? মিতু কি ওকে ভালোবাসে? বলেছে কি কখনো? সবকিছুই কি বলেই বুঝাতে হবে চিরকাল? ডক্টর ইহান, তুমি তোমার লেখা উপন্যাসের মেয়েদের মন বোঝো। আর মিতুর মন বোঝো না?
কালো মেয়ে’র প্রকাশক বাংলানামা। আর বইটির প্রচ্ছদ করেছেন পারভেজ উদ্দীন হৃদয়।
ওয়াদুদ খান : নিজেকে অপরিচিত লেখক হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। যদিও লেখকের পরিচিতি ছড়িয়ে পড়েছে দেশের আনাচে-কানাচে। প্রথম উপন্যাস ফ্যান্টাসি তুমুল জনপ্রিয়তা পেয়েছে তরুণ-সমাজের কাছে। এরপর আর পেছন ফিরে তাকাননি তিনি। লিখে চলেছেন একের পর এক কালজয়ী উপন্যাস। কষ্টকথা সাফল্যগাথা, করুণাহীন করোনার দিন, চরিত্রহীনা, সবই কি মিথ্যা ছিল? সব উপন্যাসই মন ছুঁয়ে গেছে পাঠকদের। এ বছরের শুরুতে প্রকাশিত হয়েছে আরো দুটি বই-বিশ্বাস-অবিশ্বাসের দোলা ও সব পাখি নীড়ে ফিরে না।