মেঘের পালক, চাঁদের নোলক!

স্লাইড বইকথা

হারুন অর রশীদের প্রথম কাব্যগ্রন্থ মেঘের পালক। বইটির পাণ্ডুলিপি পড়ার পর সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের গাওয়া ‘ মেঘের পালক, চাঁদের নোলক’ গানটি মনের অজান্তেই গুনগুনিয়ে উঠে।Ñমেঘের পালক, চাঁদের নোলক/ কাগজের খেয়া ভাসছে/ মেঘের পালক, চাঁদের নোলক/ কাগজের খেয়া ভাসছে/ বুক ধুকপুক, চাঁদপানা মুখ/ চিলেকোঠা থেকে হাসছে/ মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়ে/ তাথৈ তাথৈ বর্ষা/ কাকভেজা মন জল থৈ থৈ/ রাত্তির হল ফর্সা/ আমি তুমি আজ একাকার হয়ে/ মিশেছি আলোর বৃত্তে/ মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে/ মেঘের পালক, চাঁদের নোলক/ কাগজের খেয়া ভাসছে।’

কবি-অকবি সবার সাথেই মেঘের আড়ি কিংবা ভাব সেই কৈশোরে। এরপর জীবনের পরতে পরতে এর উপস্থিতিও কম নয়। মন খারাপ, মান-অভিমান এসবের সাথে মেঘের চরিত্রটা খুব মেলে! তাই আমরা দুঃখ-বেদনায় ভারাক্রান্ত হলে মেঘের কাছে ছুটে যায়। আবার তৃষ্ণার্ত মন মেঘের পরিণত রূপ বৃষ্টিতে হয় শান্ত। আমাদের বিশ্বাস হারুন অর রশীদের মেঘের পালক পাঠক মনকে তৃপ্ত করতে পারবে।
মেঘের পালক বইটি প্রকাশ করেছে বাংলানামা। আর প্রচ্ছদশিল্পী আল নোমান।

হারুন অর রশীদ : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হলদীবাটা গ্রামে ১৯৭৮ সালের ৫ জানুয়ারি হারুন অর রশীদের জন্ম। মাতা হাজেরা বেগম। মাত্র দুই বছর বয়সে কবি মাতৃহারা হন। পিতা আব্দুল মজিদ যিনি নিজে নিরক্ষর হয়েও সন্তানদের সুশিক্ষিত করার চেষ্টা করেছেন। গড়েছেন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। গ্রামের সোঁদাগন্ধ গায়ে মেখে কবির বেড়ে ওঠা। পাড়াগাঁয়ের স্কুল কলেজ পেরিয়ে আনন্দমেহান বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ সম্পন্ন। বর্তমানে একটি দৈনিক পত্রিকায় সাব এডিটর হিসেবে কর্মরত আছেন। ঢাকার নীলক্ষেতে কবির বর্তমান আবাস। কবিতায় হাতেখড়ি ছেলেবেলায়। তৃতীয় শ্রেণিতে পড়র সময় ‘আমাদের গ্রাম’ নামে একটি কবিতা ‘সাপ্তাহিক শেরপুর’ পত্রিকায় প্রকাশিত হয়। সেই থেকে সাহিত্যের সাথে সখ্য। কবিতা এবং নাটকের প্রতিই বেশি ঝোঁক। ইতোমধ্যে বেশ কয়েকটি যৌথ কাব্য গ্রন্থে তার কবিতা প্রকাশিত হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ হলো-হৃদয়ের হেবানামা, ঝিনই, ফুটন্ত গোলাপ, নীল জল দিগন্ত ছুঁয়ে। ২০২৪ অমর একুশে বই মেলায় তার সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ “নীল জল দিগন্ত ছুঁয়ে” পাঠক সমাদৃত হয়। বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করেন কবি। প্রিয় রং সাদা। প্রিয় বই শেষের কবিতা। যা কিছু ভালো সবই পছন্দ। অপছন্দ করেন পরচর্চা, মিথ্যে অহংকার। অনেক প্রিয় মানুষের মাঝে শ্রদ্ধেয় ড. সরদার আব্দুস সাত্তার স্যার হৃদয়ের বেশি জায়গা দখল করে আছেন। “মেঘের পালক” কবির প্রথম কাব্যগ্রন্থ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *