কোথাও না কোথাও ব্যতিক্রম কিছু ঘটে!

শেখ আহসান রোহান মূলত কবি। তবে গল্পও ভালো লেখে! তার প্রমাণ এই বইয়ের গল্প ত্রয়ী। সমাজ-রাষ্ট্রের সবকিছু স্বাভাবিক চললেও; কোথাও না কোথাও ব্যতিক্রম ঘটে! তেমনি কিছু ব্যতিক্রমী ঘটনার বাস্তবতাকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছেন রোহান। আমরা তার বইটির বহুল প্রচার কামনা করছি। একইসঙ্গে পাঠকের ভালো লাগলেই বইটি প্রকাশের প্রকৃত আনন্দ আমরা পাবো। ‘পাগল হিমেল ও কালো […]

বিস্তারিত

নতুন লিলিপুটের খোঁজে

কেউ কেউ জন্মগতভাবেই যেন প্রতিভা নিয়ে আসে। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়। নাজমুল হাসানও তেমনই এক প্রতিভা। তার লেখালেখির ভাষা ও শব্দ চয়ন থেকে শুরু করে বিষয় নির্বাচনও যেকোনো ক্ষুদে পাঠককে মুগ্ধ করে। আর বড়রা বিস্ময় নিয়ে ভাবে- কী দুর্দান্ত লেখার হাত। শিশু-কিশোরের দুষ্টুমি আর মানবিক সব গুণকে সহজ-সরল ভাষায় উপস্থাপনের মুন্সিয়ানা কিশোর এ লেখকের […]

বিস্তারিত

দুই বন্ধুর প্রেম-প্রতিশ্রুতির বিরল কাহিনী

মোস্তফা সোহেলের ‘মন পাহাড়’ উপন্যাস দুই বন্ধুর স্বপ্ন, প্রেম, প্রতিশ্রুতি, ভালোবাসার মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠা করার এক অদ্ভুত মিশেলে তৈরি কোলাজ যা পাঠককে দারুণ অনুপ্রাণিত করবে। লেখক তার ইতিবাচক ভাবনা নিয়ে জীবনের নতুন নতুন ধারণা ও উপলব্ধি বোধ থেকে এক মায়াতাড়িত স্বপ্নময় জীবনের সন্ধান পেয়ে যান। ভালোবাসা, প্রেম, স্বপ্নপূরণে চরিত্রগুলো একদিকে যেমন হয়ে উঠেছে অসাধারণ […]

বিস্তারিত

বিতর্ক শিল্পে গড়ুন ক্যারিয়ার

বিতক শিল্প ও ক্যারিয়ার সম্ভাবনা বইটি মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশ প্রকাশিত প্রথম গ্রন্থ। গ্রন্থটিতে বিতর্ক ও ক্যারিয়ার সম্পর্কে জোর দেওয়া হয়েছে। বিতর্ক, বিতর্কের প্রকারভেদ, বিতর্কের প্রয়োজনীয়তা সর্বপরি ক্যারিয়ার জীবনে সফলতার মূলমন্ত্রটাকে এই বইয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বইটি পাঠকদের জ্ঞান পিপাসা দূর করতে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। বিতর্ক আদতে চর্চা ও গভীর […]

বিস্তারিত

ভাবনার আকাশে নতুন দিগন্ত

এক গভীর অনুসন্ধানী চোখ মুহাম্মদ মনিরুজ্জামানের (শাশ্বত মনির)। যে চোখে তিনি দেখেন শিক্ষা, সমাজ, রাজনীতি এমন বৈশ্বিক নানা সঙ্গতি-অসঙ্গতির দৃশ্যপট। সমসাময়িক নানা বিষয়ের মনোবেদনা থেকে শাশ্বত মনির কলম ধরেন। যাপিত জীবনের নানা অসঙ্গতি, অনাচার আর নেতিবাচকতায় তিনি ব্যথিত হন। শাশ্বত মনির শিক্ষাব্যবস্থা নিয়ে কথা বলেন, স্বাস্থ্য নিয়ে কথা বলেন। কথা বলেন যুদ্ধ-বিগ্রহের বিরুদ্ধেও। তিনি গণতন্ত্রের […]

বিস্তারিত

যাপিত জীবনের আখ্যান

ছোটগল্প গ্রন্থ ‘যে ব্যাকুলতা বাঁচিয়ে রাখে’র ছোট ছোট আখ্যানগুল্যে যে কারো যাপিত জীবনের সঙ্গে অনেকখানি মিলে যেতে পারে। লেখক খাদিজাতুল কোবরা কাব্যের এই গল্পগ্রন্থে মূলত বেশ কয়েকটি খণ্ডগল্প রয়েছে। যেগুলোর যে কোনো একটি যে কেউ পড়তে শুরু করলে শেষ না করে থামতে পারবেন না। এটাই লেখকের বড় গুণ। পাঠককে টেনে নিয়ে যাবে তার নিজস্ব জগতে। […]

বিস্তারিত

চলচ্চিত্রকথা : নীরবে বলে যায় অনেক কথা

আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর বিনোদনের মাধ্যম এক সময় ছিলো সাপখেলা, চৈত্র সংক্রান্তির মেলা, কবিগান, মাদারের গান, আলকাপ গান আর হরি বাসর। তবে যাত্রাগান ছিলো এ অঞ্চলের বিনোদন মাধ্যমগুলোর অন্যতম। ধীরে ধীরে প্রেক্ষাগৃহ সেই স্থান দখল করে। সেই প্রেক্ষাগৃহগুলো দিন দিন বন্ধ হতে হতে বর্তমানে হাতেগোনা কয়েকটি চালু রয়েছে। প্রেক্ষাগৃহগুলো কোন আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় […]

বিস্তারিত

ভিন্ন ধরনের গল্প নিয়ে গদ্য কথক

তরুণ গল্পকার সাদিক হাসান ইমনের প্রথম গল্পগ্রন্থ ‘গদ্য কথক’। বইটিতে ৬ টি ভিন্ন ধরনের গল্প অন্তর্ভুক্ত হয়েছে। ‘চোখ’ একটি ভৌতিক রহস্য গল্প। ২৩ বছর পর জমিদার পরিবারে সন্তান জন্ম নেয়। তার জন্ম ও বেড়ে ওঠার সাথে সাথে জমিদার পরিবারের সব সমস্যা ও জটিলতার রহস্য উন্মোচিত হতে থাকে। ‘আকাঙ্ক্ষিত বাংলা’ দেশপ্রেমের গল্প। এক বালক পরিবারের সাথে […]

বিস্তারিত

ধীমান কথন, কীর্তিমানদের কথা

ধীমানরা জেগে থাকেন। তাদের কথামালা, চিন্তা, দর্শনে। আলো ছড়িয়ে যান প্রজন্মের পর প্রজন্মে। তারা সত্যি উচ্চারণের মধ্য দিয়ে পথ দেখান। তাদের কেউ কেউ গত হলেও বলে যাওয়া কথাগুলো ইতিহাসের আলোকে ‘আকর’। আবার আজ যা বলা হচ্ছে তা ভবিষ্যতের জন্য নির্দেশনা। সাংবাদিক ও লেখক হক ফারুক আহমেদ তার প্রায় দীর্ঘ ২০ বছরের সাংবাদিকতায় দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গণের […]

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থান : যে সাংবাদিকদের হাারিয়েছি

এটি কেবল সংক্ষিপ্ত জীবনীগ্রন্থই নয়; বরং স্বাধীনতা-উত্তরকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে সহিংস ঘটনার সাক্ষ্যও বটে। জুলাই গণ-অভ্যুত্থানে যে সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের স্মৃতি ধরে রাখা আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের জন্যও জরুরি। ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থা ও কর্তৃত্ববাদী রাষ্ট্র নাগরিকদের জীবনে কী পরিণতি ঘটাতে পারে, সাংবাদিকদের প্রাণহানি আমাদের তা মনে করিয়ে দেয়। যে কোনো […]

বিস্তারিত