যাপিত জীবনের আখ্যান

ছোটগল্প গ্রন্থ ‘যে ব্যাকুলতা বাঁচিয়ে রাখে’র ছোট ছোট আখ্যানগুল্যে যে কারো যাপিত জীবনের সঙ্গে অনেকখানি মিলে যেতে পারে। লেখক খাদিজাতুল কোবরা কাব্যের এই গল্পগ্রন্থে মূলত বেশ কয়েকটি খণ্ডগল্প রয়েছে। যেগুলোর যে কোনো একটি যে কেউ পড়তে শুরু করলে শেষ না করে থামতে পারবেন না। এটাই লেখকের বড় গুণ। পাঠককে টেনে নিয়ে যাবে তার নিজস্ব জগতে। […]

বিস্তারিত

চলচ্চিত্রকথা : নীরবে বলে যায় অনেক কথা

আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর বিনোদনের মাধ্যম এক সময় ছিলো সাপখেলা, চৈত্র সংক্রান্তির মেলা, কবিগান, মাদারের গান, আলকাপ গান আর হরি বাসর। তবে যাত্রাগান ছিলো এ অঞ্চলের বিনোদন মাধ্যমগুলোর অন্যতম। ধীরে ধীরে প্রেক্ষাগৃহ সেই স্থান দখল করে। সেই প্রেক্ষাগৃহগুলো দিন দিন বন্ধ হতে হতে বর্তমানে হাতেগোনা কয়েকটি চালু রয়েছে। প্রেক্ষাগৃহগুলো কোন আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় […]

বিস্তারিত

ভিন্ন ধরনের গল্প নিয়ে গদ্য কথক

তরুণ গল্পকার সাদিক হাসান ইমনের প্রথম গল্পগ্রন্থ ‘গদ্য কথক’। বইটিতে ৬ টি ভিন্ন ধরনের গল্প অন্তর্ভুক্ত হয়েছে। ‘চোখ’ একটি ভৌতিক রহস্য গল্প। ২৩ বছর পর জমিদার পরিবারে সন্তান জন্ম নেয়। তার জন্ম ও বেড়ে ওঠার সাথে সাথে জমিদার পরিবারের সব সমস্যা ও জটিলতার রহস্য উন্মোচিত হতে থাকে। ‘আকাঙ্ক্ষিত বাংলা’ দেশপ্রেমের গল্প। এক বালক পরিবারের সাথে […]

বিস্তারিত

ধীমান কথন, কীর্তিমানদের কথা

ধীমানরা জেগে থাকেন। তাদের কথামালা, চিন্তা, দর্শনে। আলো ছড়িয়ে যান প্রজন্মের পর প্রজন্মে। তারা সত্যি উচ্চারণের মধ্য দিয়ে পথ দেখান। তাদের কেউ কেউ গত হলেও বলে যাওয়া কথাগুলো ইতিহাসের আলোকে ‘আকর’। আবার আজ যা বলা হচ্ছে তা ভবিষ্যতের জন্য নির্দেশনা। সাংবাদিক ও লেখক হক ফারুক আহমেদ তার প্রায় দীর্ঘ ২০ বছরের সাংবাদিকতায় দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গণের […]

বিস্তারিত

জুলাই গণ-অভ্যুত্থান : যে সাংবাদিকদের হাারিয়েছি

এটি কেবল সংক্ষিপ্ত জীবনীগ্রন্থই নয়; বরং স্বাধীনতা-উত্তরকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে সহিংস ঘটনার সাক্ষ্যও বটে। জুলাই গণ-অভ্যুত্থানে যে সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছিলেন, তাঁদের স্মৃতি ধরে রাখা আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের জন্যও জরুরি। ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থা ও কর্তৃত্ববাদী রাষ্ট্র নাগরিকদের জীবনে কী পরিণতি ঘটাতে পারে, সাংবাদিকদের প্রাণহানি আমাদের তা মনে করিয়ে দেয়। যে কোনো […]

বিস্তারিত

মৌনতায় মেলে অনেক কিছু!

ছেলেবেলা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর প্রবল ইচ্ছে নিয়ে বাড়তে থাকা মৌনতা নামের মেয়েটি তার ইচ্ছে পূরণের মানসে পড়া-লেখার পাশাপাশি ছোটোখাটো একটা ফাস্টফুডের দোকান খুলে স্বপ্নের পথে হাঁটতে শুরু করে। বিশ্ববিদ্যালয়ে যাবার পথে প্রান্ত ওকে দেখে মুগ্ধ হয়। কফি খাওয়ার ছলে মৌনতার সাথে পরিচিত হয়। প্রান্তকে কফি খাইয়ে শুরু হওয়া দিনটিতে ব্যবসা বাড়তে থাকে- বিষয়টি নিশ্চিত […]

বিস্তারিত

ভিন্ন এক কবিতার বই

পেশায় চিকিৎসক হওয়ার সুযোগ ও যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনীতির বিস্তৃত আঙিনায় নিজেকে যুক্ত করেছেন হেদায়েতুল ইসলাম বাদল। তবে রাজনীতিকে জীবনের মূল ব্রত হিসেবে বেছে নিলেও শৈশব থেকে লালিত কবিতা রচনার চর্চা ও অনুরাগকে কখনো স্তব্ধ হতে দেননি তিনি। বৃহত্তর ঢাকা জেলার মুন্সীগঞ্জ মহকুমার টংগীবাড়ী থানার ঐতিহ্যবাহী সোনারং গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৩ সালের ২৯ […]

বিস্তারিত

‘আগুনফুল’ একঝাঁক প্রতীক সমৃদ্ধ সৃষ্টি

সমকাল দুইভাগে ভাগ হয়ে আছে। একগোষ্ঠী ধর্মনিরপেক্ষতার নামে ভাব-জীবনধারীদের অবলম্বনগ্রন্থগুলোকে বুঝতে না চেয়ে মিথ্যা অভিহিত করে দূরে সরিয়ে রেখে, আরেকগোষ্ঠী ভাব-জীবনধারীরা ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীন আখ্যা দিয়ে তাদের দৃষ্টিভঙ্গিকে অস্পৃশ্য করে জীবনধারণে। ভাবগ্রন্থগুলো কখনই বিজ্ঞানকে দূরে রেখে রচিত হয়নি; তা সমকালীন বিজ্ঞানকে ধারণ করেই বেড়ে উঠেছে। অন্যদিকে বিজ্ঞানও ভাবগ্রন্থগুলোকে অগ্রাহ্য করে বেড়ে ওঠেনি, তা ভাবপ্রবর্তকদের স্বর্গীয় কৌতূহলকে […]

বিস্তারিত

নানা স্বাদের গল্প

নানা স্বাদের গল্প নিয়ে তানভীর আহমেদের প্রণয়ের ডায়েরি। সেসব গল্পে আছে আমাদের সমাজ-বাস্তবতা; প্রেম-ভালোবাসা ও বিতৃষ্ণার কথাও। গল্পগুলোর একটি কয়েকটি ছত্র পাঠকের জন্য- ‘শুনো আমি বেশি ঘুরিয়ে, পেঁচিয়ে আর কিছু বলতে চাই না, একেবারে সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করি আর তাই, সহজ ভাষায় বলি, আমি তোমাকে ভালোবাসি এবং ভীষণ ভালোবাসি, আর শোনো আমি চাইলে হাজারো […]

বিস্তারিত

গবেষণা গ্রন্থ ‘রবীন্দ্রনাথের স্বদেশ সংগীত’

গবেষক ড. সাবরিনা আক্তার টিনার রচিত ‘রবীন্দ্রনাথের স্বদেশ সংগীত’ গবেষণা গ্রন্থটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশপ্রেমমূলক গানের বিশাল সমুদ্র ও তার অপরিহার্যতা তুলে ধরা হয়েছে। কবিগুরুর ভাষায় ‘বিন্দুর মধ্যে সিন্ধু দর্শন’-এর মতো এই গ্রন্থে রবীন্দ্রনাথের সমকালকে অতিক্রম করে মানবজীবনের প্রতিটি পর্বের গভীর উপস্থিতি এবং তাঁর স্বদেশপ্রেমের ব্যাপ্তি উন্মোচিত হয়েছে। দীর্ঘ গবেষণার ফসল এই অনবদ্য গ্রন্থটি বাংলা […]

বিস্তারিত