সব পাখি নিড়ে ফেরে না

বইকথা সাম্প্রতিক খবর স্পেশাল স্লাইড

এখন দিনের শেষাশেষি। পেছনের সিটে দুজন সামান্য দূরত্বে পাশাপাশি বসা। দুজনের দৃষ্টি দু দিকে। গাড়ির জানালাটা খোলা। বাতাস ঢুকছে খুব। পিঠ অবধি নামানো জুঁইয়ের ইউকাট কোঁকড়ানো খোলা চুলগুল্যে উড়ছে ভীষণ। জানালার কাচে জুঁইয়ের প্রতিবিম্ব। প্রত্যয়ের দেখতে ইচ্ছে করছে। কী এক লজ্জায় দেখতে পারছে না। বরং চোখ সরিয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে থাকে খোলা আকাশ। আর মনে মনে বলতে থাকে-
ওই আকাশটা দেবো তোকে কিনে-
যদি ঠাঁই, কভু পাই- তোর ওই মনে।
প্রত্যয় নিজেও জানে না, কার মনে সে ঠাঁই পেতে চায়।

সরকারি কলেজের ইংরেজির শিক্ষক কথাসাহিত্যিক ওয়াদুদ খানের সর্বশেষ উপন্যাস ‘সব পাখি নীড়ে ফিরে না’র কাহিনী সংক্ষেপ এমন।  দীর্ঘদিন ধরেই তিনি লিখছেন। প্রকাশনা প্রতিষ্ঠান বাংলানামা থেকেই প্রকাশিত হয়েছে তার এক ডজনের বেশি গল্প-উপন্যাসের বই। রয়েছে একটি কবিতার বইও।

লেখকের জন্ম ২৫ জানুয়ারি ১৯৮৪। বাড়ি টাঙ্গাইল জেলার বাসাইল থানার কাউলজানী নামক নিভৃত পল্লিতে। পড়াশোনা ইংরেজি সাহিত্যে এমএ। অধ্যাপনা ও লেখালেখিকে বেছে নিয়েছেন জীবনের ব্রত হিসেবে। ছেলেবেলা থেকেই সাহিত্য চর্চা কারেন। অজস্র রোমান্টিক কবিতা লিখেছেন তিনি। ছোটগল্প ও রমা রচনায় সিদ্ধহস্ত।

লেখকের প্রথম উপন্যাস ফ্যান্টাসি। কষ্টকথা সাফল্যগাথা তার দ্বিতীয় উপন্যাস।  জনপ্রিয় কিছু উপন্যাসের মধ্যে মনপুকুর, চরিত্রহীনা, বিশ্বাস-অবিশ্বাসের দোলা অন্যতম। প্রকাশের অপেক্ষায় আছে বেশ কয়েকটি উপন্যাস।

অর্ধাঙ্গিনী নূর এ ফাহমি ও একমাত্র তনয় শাহ জাবির খান হুরাইরাকে নিয়ে লেখক সুখী পারিবারিক জীবনের অধিকারী।

সব পাখি নীড়ে ফেরে না প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলা ২০২৬-এ। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। প্রকাশনা প্রতিষ্ঠান কিংবা লেখকের সঙ্গে যোগাযোগ করে তার যেকোনো বই কিনতে পারবেন বিশেষ ছাড়ে। আর ওয়াদুদ খান এমনই একজন লেখক, যার যেকোনো একটি বই পড়ে দেখুন, পরবর্তী বইগুলো না পড়ে থাকতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *