দুঃখকে বড় ভালোবেসে কবিতা

বাংলানামার বই স্পেশাল

কবিতা ফারজানা পরীর ভালোবাসার আকাশ, সময় পেলে কবিতায় নিজেকে ডানা মেলে উড়িয়ে দেন। কবিতা লিখতে ভীষণ পছন্দ করেন। ফারজানা পরীর প্রথম কাব্যগ্রন্থ ‘দুঃখ নদীর গাঙচিল’। মূলত দুঃখকে বড় ভালোবেসে কবিতার ক্যানভাসে মূর্ত করে তুলতে চেয়েছেন কবি। তার অস্তিত্ব জুড়ে আছে কবিতার প্রতি তীব্র ভালোবাসা।
শৈশব-কৈশোরের উদ্দাম-উচ্ছ্বল স্মৃতিরা যেমন ডানা মেলেছে পরীর কবিতায়, তেমনি যাপিত জীবনের অভিজ্ঞতা, কষ্ট, ভালোবাসা কিংবা বেদনা বড় জায়গা দখল করে রেখেছে। তার কবিতায় পাঠক ভিন্ন কিছু পাবেন, একবার পড়ার পর আরেকবার পড়তে আগ্রহী হয়ে উঠবেন এমনটাই প্রত্যাশা। বইটির প্রচ্ছদ করেছেন মাহী মজুমদার। প্রকাশনা প্রতিষ্ঠান বাংলানামা এটি প্রকাশ করেছে।
ফারজানা পরী: ফারজানা পরী লেখক নাম, সার্টিফিকেট নাম অবশ্য সুমনা আক্তার। জন্ম ১ অক্টোবর কুড়িগ্রামে। বাবা আব্দুস সবুর ও মা জাহানারা বেগম। তিন ভাইবোনের মধ্যে সবার বড় ফারজানা পরী। তার শৈশব-কৈশোরের অনেকটা সময় কেটেছে সিলেটে। সিলেটেও ছিল পরীদের বাড়ি। এখন সেখানে চাচা-ফুফুরা আছেন।
পরীর নানা বাড়ি রংপুরে। বই পড়তে ভীষণ পছন্দ করেন, আর লেখালেখির জগতে কবিতা ও গল্প নিয়েই আছেন। গান শুনতে ভালোবাসে, পছন্দ করে ঘুরে বেড়াতে। বাবা জনপ্রতিনিধি হলেও লেখালেখির মাধ্যমেই মানব কল্যাণে ভূমিকা রাখতে চান ফারজানা পরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *