ঘ্রাণের আবার সময়-অসময়

এই শহরে এতো এতো প্রেমকথা, তবুও শহরটা প্রেমহীন। তেমনি সময়ের স্প্রিন্টারের আঘাতে মানবজীবন ও মানবমন শতছিন্ন ও চূর্ণ-বিচূর্ণ। বিভঙ্গ মনেরও আশ্রয় থাকা চাই। রাফাত মিশুর কবিতা পড়ে মনে হয়, কবিতা তাঁর বিভঙ্গ মনের আশ্রয়, অসময়ের শুশ্রূষা। অসময়ের ঘ্রাণের কবিতাগুলো কবি হয়তো নিজের জন্যেই লিখেছেন, কিন্তু তা কবিতা-পাঠককেও স্পর্শ করবে দারুণভাবে। কারণ কবিতা-পাঠকরাও এই সময়েরই মানুষ। […]

বিস্তারিত

মৌনতায় মেলে অনেক কিছু!

ছেলেবেলা থেকেই নিজের পায়ে দাঁড়ানোর প্রবল ইচ্ছে নিয়ে বাড়তে থাকা মৌনতা নামের মেয়েটি তার ইচ্ছে পূরণের মানসে পড়া-লেখার পাশাপাশি ছোটোখাটো একটা ফাস্টফুডের দোকান খুলে স্বপ্নের পথে হাঁটতে শুরু করে। বিশ্ববিদ্যালয়ে যাবার পথে প্রান্ত ওকে দেখে মুগ্ধ হয়। কফি খাওয়ার ছলে মৌনতার সাথে পরিচিত হয়। প্রান্তকে কফি খাইয়ে শুরু হওয়া দিনটিতে ব্যবসা বাড়তে থাকে- বিষয়টি নিশ্চিত […]

বিস্তারিত

মুক্তিযুদ্ধের উপন্যাস বিপ্লব

মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে বহু উপন্যাস রচিত হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে। তবে পাঠকের মনের আকুতি ও আকাঙ্ক্ষা অধিকাংশ উপন্যাস কাঙ্ক্ষিত মাত্রায় পূরণ করতে ব্যর্থ হয়েছে। মুক্তিযুদ্ধের রাজনৈতিক ও দার্শনিক ভিত্তি, দেশপ্রেমিক আপামর জনগণের মনস্তাত্ত্বিক অবস্থা এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বের অন্তর্নিহিত শক্তি ও প্রেরণাকে নির্মোহ দৃষ্টিতে ও বিশাল ক্যানভাসে না দেখে, অধিকাংশ উপন্যাসে বহিঃস্থ ঘটনার রূপ […]

বিস্তারিত

ভিন্ন এক কবিতার বই

পেশায় চিকিৎসক হওয়ার সুযোগ ও যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনীতির বিস্তৃত আঙিনায় নিজেকে যুক্ত করেছেন হেদায়েতুল ইসলাম বাদল। তবে রাজনীতিকে জীবনের মূল ব্রত হিসেবে বেছে নিলেও শৈশব থেকে লালিত কবিতা রচনার চর্চা ও অনুরাগকে কখনো স্তব্ধ হতে দেননি তিনি। বৃহত্তর ঢাকা জেলার মুন্সীগঞ্জ মহকুমার টংগীবাড়ী থানার ঐতিহ্যবাহী সোনারং গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৩ সালের ২৯ […]

বিস্তারিত

‘আগুনফুল’ একঝাঁক প্রতীক সমৃদ্ধ সৃষ্টি

সমকাল দুইভাগে ভাগ হয়ে আছে। একগোষ্ঠী ধর্মনিরপেক্ষতার নামে ভাব-জীবনধারীদের অবলম্বনগ্রন্থগুলোকে বুঝতে না চেয়ে মিথ্যা অভিহিত করে দূরে সরিয়ে রেখে, আরেকগোষ্ঠী ভাব-জীবনধারীরা ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীন আখ্যা দিয়ে তাদের দৃষ্টিভঙ্গিকে অস্পৃশ্য করে জীবনধারণে। ভাবগ্রন্থগুলো কখনই বিজ্ঞানকে দূরে রেখে রচিত হয়নি; তা সমকালীন বিজ্ঞানকে ধারণ করেই বেড়ে উঠেছে। অন্যদিকে বিজ্ঞানও ভাবগ্রন্থগুলোকে অগ্রাহ্য করে বেড়ে ওঠেনি, তা ভাবপ্রবর্তকদের স্বর্গীয় কৌতূহলকে […]

বিস্তারিত

তাঁর কবিতা যেন রাজনৈতিক

কবি আখতার জামানের উচ্চারণ অনেক বেশি প্রত্যক্ষ, তীব্র ও সাহসী। তাঁর কবিতা প্রবলভাবে রাজনীতিমনস্ক ও সমাজঘনিষ্ঠ। মার্কসবাদের সঙ্গে বাঙালি জাতীয়তাবাদের একধরনের মিথস্ক্রিয়া ঘটেছে তাঁর কবিতায়। প্রতিদিনের চলতি পথের নানা ঘটনা-উপঘটনা এবং জাতীয় ঘটনা তাঁর কবিতায় অনায়াসেই জায়গা করে নেয়। আখতার জামানের কবিতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের শূন্যগর্ভজীবন ও ফাঁপা মানসিকতাকে। কখনো কখনো […]

বিস্তারিত

নানা স্বাদের গল্প

নানা স্বাদের গল্প নিয়ে তানভীর আহমেদের প্রণয়ের ডায়েরি। সেসব গল্পে আছে আমাদের সমাজ-বাস্তবতা; প্রেম-ভালোবাসা ও বিতৃষ্ণার কথাও। গল্পগুলোর একটি কয়েকটি ছত্র পাঠকের জন্য- ‘শুনো আমি বেশি ঘুরিয়ে, পেঁচিয়ে আর কিছু বলতে চাই না, একেবারে সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করি আর তাই, সহজ ভাষায় বলি, আমি তোমাকে ভালোবাসি এবং ভীষণ ভালোবাসি, আর শোনো আমি চাইলে হাজারো […]

বিস্তারিত

দুঃখকে বড় ভালোবেসে কবিতা

কবিতা ফারজানা পরীর ভালোবাসার আকাশ, সময় পেলে কবিতায় নিজেকে ডানা মেলে উড়িয়ে দেন। কবিতা লিখতে ভীষণ পছন্দ করেন। ফারজানা পরীর প্রথম কাব্যগ্রন্থ ‘দুঃখ নদীর গাঙচিল’। মূলত দুঃখকে বড় ভালোবেসে কবিতার ক্যানভাসে মূর্ত করে তুলতে চেয়েছেন কবি। তার অস্তিত্ব জুড়ে আছে কবিতার প্রতি তীব্র ভালোবাসা। শৈশব-কৈশোরের উদ্দাম-উচ্ছ্বল স্মৃতিরা যেমন ডানা মেলেছে পরীর কবিতায়, তেমনি যাপিত জীবনের […]

বিস্তারিত

গ্রামবাংলার প্রচলিত গল্প আনন্দের ভিন্ন জগৎ

গ্রাম-বাংলার মাঠে-ঘাটে, হাটে এবং বসতবাড়ির উঠানে একসময় ছড়িয়ে-ছিটিয়ে ছিল অসংখ্য রূপকথা ও ঐতিহ্যবাহী গল্পের সমাহার। গরমকালে খোলা বারান্দা, বৈঠকঘর কিংবা উঠানে মধ্যরাত পর্যন্ত জমতো গল্প বলার আসর। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ সেখানে অধীর আগ্রহে মশগুল হয়ে গল্প শুনতেন। কেবল রাতের আসরেই নয়, ফসলের মাঠে কাজের বিরতিতেও কৃষক-শ্রমিকেরা নানা মুখরোচক গল্পের ঝাঁপি খুলে […]

বিস্তারিত

‘মরিয়মের বন্ধু মিনি’: শিশুর মানবিক=নৈতিক মূল্যবোধ গঠনে নতুন সংযোজন

শিশুদের মনোজগতে নৈতিকতা, ধর্মীয় ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ করা, দেশাত্মবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে প্রকাশিত হয়েছে বিশিষ্ট সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক মোহাম্মদ বদরুল হাসান (টিটু)-এর ৫ম গল্পগ্রন্থ ‘মরিয়মের বন্ধু মিনি’। মূলত নিজের দুই সন্তান—কন্যা যারিন হাসান ও পুত্র সাফওয়ান হাসানকে শৈশবে শোনানো গল্পগুলোকেই বইটিতে অক্ষরে রূপ দিয়েছেন লেখক। নিজের সন্তানদের ইতিবাচক চিন্তায় […]

বিস্তারিত