গোরখোদক ও অন্য জ্যোৎস্নায়

নব্বই দশকের বিশিষ্ট প্রাবন্ধিক ও গল্পকার ড. হাসান অরিন্দমের অন্যতম ছোটগল্প সংকলন ‘গোরখোদক ও অন্য জ্যোৎস্নায়’। গ্রন্থে অন্তর্ভুক্ত গল্পগুলোতে লেখক নিজেকে অতিক্রমের চেষ্টা নিরন্তর অব্যাহত রেখেছেন। তীক্ষ্ণ ও অনুসন্ধিৎসু জীবনবোধ থেকে রচিত এসব গল্পে বাস্তব জীবনের ঘটনা ও দৃশ্যপট তুলে ধরে জীবনের অন্তগূঢ় সত্য এবং নানা মাত্রিকতার অন্বেষণ করা হয়েছে। গল্পগুলোতে মনোবিকলন, জাদুবাস্তবতা ও অস্তিত্ববাদের […]

বিস্তারিত

জুলাইয়ের প্রেমহীন দিনগুলো কেমন ছিল

সাংবাদিক ও কবি-লেখক হোসেন শহীদ মজনুর ছোটগল্পের বই ‘জুলাইয়ের প্রেমহীন দিনগুলো’ যেন অনেকটা সাংবাদিকতা জীবনেরই প্রতিচ্ছবি। বইটির গল্পগুলো চলিষ্ণু গদ্য, যা পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে। অণুগল্পের চেয়েও সংক্ষিপ্ত পরিসরের এই গল্পগুলোকে ‘মিনি গল্প’ হিসেবে আখ্যা দেওয়া যায়, যা খুব সহজে পাঠকের হৃদয় অনুধাবন করতে পারবে। বইটির সিংহভাগ গল্পেই ফুটে উঠেছে একজন তরুণ সাংবাদিকের […]

বিস্তারিত

যা ছিল আমার ব্যক্তিগত, কতটা ব্যক্তিগত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষক ড. মোমেনুর রসুল তাঁর কাব্যগ্রন্থ ‘যা ছিল তোমার আমার ব্যক্তিগত’-এ প্রেমের জটিল ও স্মৃতিকাতর রূপ উন্মোচন করেছেন। অপ্রাপ্তির বেদনা, স্মৃতিভারাক্রান্ত অতীত এবং পরম মমতায় লালন করা দুঃখবোধই এই কাব্যের মূল ভাববস্তু। কাব্যভাবনা ও আবেগস্রোত কবির মতে, কেবল পাওয়ার মধ্যেই প্রেম চিরন্তন নয়; না-পাওয়ার আক্ষেপই প্রেমকে করে তোলে […]

বিস্তারিত

একজন চিকিৎসকের প্রেমকাহিনী

এ উপন্যাসের কাহিনী ১৭ জুন ১৯৯৬ সালে ঢাকা থেকে শুরু হয়ে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহীসহ দেশের বিভিন্ন জায়গায় রোমাঞ্চকর পরিভ্রমণ শেষে সুদূর ফ্রান্সের প্যারিসে গিয়ে শেষ হয়। ঘটনার উল্লেখে জানা যায়, ২৩ আগস্ট, ২০০৭ সালে প্যারিসে হয় শেষ পরিণতি। সত্য ঘটনার সাথে কল্পনার মিশেলে লেখা এ কাহিনী পাঠককে যেমন আকৃষ্ট করবে তেমনি বাস্তবধর্মী বলেও মনে […]

বিস্তারিত

বইটির নাম হতে পারতো ‘প্রণয় পূর্ণিমা’

‘‘এই বইটির নাম হতে পারতো ‘প্রণয় পূর্ণিমা’। যে কবি এমন নতুন নাজুক শব্দ তৈরি করতে জানে, তার কবিতা-শক্তি নিয়ে আর কিছু সংশয় থাকে না। আবার কবিতাগুলি পড়তে শুরু করলে মনে হবে- তাই তো! কীট-পতঙ্গ থেকে সমগ্র জীব-জগত; এমনকি উদ্ভিদও কখনো স্বেচ্ছায় উপবাস করে না, কিন্তু মানুষ করে। তা অভিমানে বা ধর্মীয়, যে কারণেই হোক, করে। […]

বিস্তারিত

কালো মেয়ে মিতুকে বোঝে না কেউ!

ইহান ভাবনার সাগরে ডুব দিয়ে থই পায় না। কী করা উচিত তার? সে কি সাহস করে বলে ফেলবে কিছু? এই সমাজের পশ্চাদদেশে সজোরে লাথি মেরে উঠে বসবে প্রেমের নৌকায়? ভেসে যাবে সুখের সমুদ্দুরে? এতকিছুই বা সে ভাবছে কেন? মিতু কি ওকে ভালোবাসে? বলেছে কি কখনো? সবকিছুই কি বলেই বুঝাতে হবে চিরকাল? ডক্টর ইহান, তুমি তোমার […]

বিস্তারিত

মেঘের পালক, চাঁদের নোলক!

হারুন অর রশীদের প্রথম কাব্যগ্রন্থ মেঘের পালক। বইটির পাণ্ডুলিপি পড়ার পর সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের গাওয়া ‘ মেঘের পালক, চাঁদের নোলক’ গানটি মনের অজান্তেই গুনগুনিয়ে উঠে।Ñমেঘের পালক, চাঁদের নোলক/ কাগজের খেয়া ভাসছে/ মেঘের পালক, চাঁদের নোলক/ কাগজের খেয়া ভাসছে/ বুক ধুকপুক, চাঁদপানা মুখ/ চিলেকোঠা থেকে হাসছে/ মেঘের বাড়িতে ভেজা ভেজা পায়ে/ তাথৈ তাথৈ বর্ষা/ কাকভেজা মন […]

বিস্তারিত

বিপ্লবী ক্ষুদিরাম : একবার বিদায় দে মা

দ্বিতীয় নয়, প্রথম বিশ্বযুদ্ধেরও বেশ কয়েক বছর আগে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম এবং ঐতিহাসিক আত্মোৎসর্গ। দেশকে, দেশের মানুষকে কিভাবে ভালবাসতে হয়, কাকে বলে দেশপ্রেম তার অনুপম এক দৃষ্টান্ত তিনি। শুধু ব্রিটিশ উপনিবেশে নয়, পৃথিবীর যে কোনো উপনিবেশ ও ইতিহাসে এরকম চরিত্র সম্ভবত দ্বিতীয়রহিত। ইতিহাসের সেই নায়ক, এসময় আদৌ কি জারি আছেন আমাদের চেতনায়, চিন্তায় ও […]

বিস্তারিত

ভালোবাসায় বিভ্রম মিশে থাকে?

মোস্তফা সোহেলের গল্পগ্রন্থ ‘ভালোবাসা অথবা বিভ্রমের গল্প’ দারুণ বৈচিত্র্যপূর্ণ ইমেজগুলোকে কোলাজ করে একটি সম্পূর্ণ চিত্রকল্পের আভাস দেয়। এ গ্রন্থের ১৪টি গল্পের মধ্যে ভালোবাসা অথবা বিভ্রম দারুণ এক পরিণতির দিকে নিয়ে যাবে পাঠককে। ভালোবাসা আর তা হারানো অনুভবের এক বৈচিত্র্যময় চিত্রকল্পের উপাখ্যান যেন গল্পগুলো। তার ‘সংসার’ গল্পে এক তরুণ দম্পতির শারীরিক সুখের ইচ্ছাটিকে প্রবলভাবে দেখানো হয়েছে। […]

বিস্তারিত

প্রেমের কথা শহরে রটে কীভাবে

কবিতা মায়াবী এক হরিণের মতো, কী রকম মায়া মায়া অনুভূতি যেন! নিরীহও বটে। কবিতা তো ঝুম বৃষ্টির ভেতর প্রেমিকার সাথে মাতাল হয়ে ঘুরে বেড়ানোর আনন্দ। আর কবি মোস্তফা সোহেলের কবিতা মানে এমন এক উপলব্ধি যা পাঠককে মুহূর্তেই কনটেক্সট এর বাইরে থেকে নিরবচ্ছিন্নভাবে যুক্ত করে বিষয়ের ভেতরে! অলঙ্কারের মহিমায় তার হৃদয় উদ্ভাসিত, নতুন তৃষ্ণা আর অবারিত […]

বিস্তারিত