ভালোবাসায় বিভ্রম মিশে থাকে?

মোস্তফা সোহেলের গল্পগ্রন্থ ‘ভালোবাসা অথবা বিভ্রমের গল্প’ দারুণ বৈচিত্র্যপূর্ণ ইমেজগুলোকে কোলাজ করে একটি সম্পূর্ণ চিত্রকল্পের আভাস দেয়। এ গ্রন্থের ১৪টি গল্পের মধ্যে ভালোবাসা অথবা বিভ্রম দারুণ এক পরিণতির দিকে নিয়ে যাবে পাঠককে। ভালোবাসা আর তা হারানো অনুভবের এক বৈচিত্র্যময় চিত্রকল্পের উপাখ্যান যেন গল্পগুলো। তার ‘সংসার’ গল্পে এক তরুণ দম্পতির শারীরিক সুখের ইচ্ছাটিকে প্রবলভাবে দেখানো হয়েছে। […]

বিস্তারিত

অন্য আলোয় এক চিলতে শওকত আলী

দেশভাগের পর বাংলা সাহিত্যে নতুন ধারা সৃষ্টিতে যারা নেতৃত্ব দিয়েছেন কথাশিল্পী শওকত আলী তাদের মধ্যে অন্যতম। বাংলাসাহিত্যে তার স্থান চিরস্থায়ী। প্রদোষে প্রাকৃতজন উপন্যাসে নতুন ভাষা নির্মাণ করেছেন পুরাকালের ভাষার আশ্রয়ে। তার অন্য উপন্যাসে সেই সময়ের রাজনীতি, সমাজনীতি এবং মানুষের জীবনে সে সবের প্রভাব কেমন পড়েছিল তা অনুপুঙ্খভাবে উঠে এসেছে। সাহিত্যে তিনি তুলে ধরেছেন সামাজিক অবক্ষয়, […]

বিস্তারিত

ফ্যাসিবাদ সাম্প্রতিক বিবেচনা সম্পর্কে

ফ্যাসিবাদে যিনি বিশ্বাসী তার জন্য এটি আশীর্বাদ, আর ফ্যাসিবাদে যারা ভুক্তভোগী তাদের জন্য এটি ভয়ানক অভিশাপ। ফ্যাসিবাদ মতবাদে বিশ্বাসী শাসকরা সহজাতভাবে কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। ভিন্নমত দমন এ মতবাদের অন্যতম বৈশিষ্ট্য। এটি ব্যক্তির ব্যক্তিস্বাতন্ত্র্য ও রাজনৈতিক অধিকারকে প্রত্যাখ্যান করে। ফ্যাসিবাদী শাসক নাগরিকের চিন্তা, মত প্রকাশকে অপরাধ মনে করে। ব্যক্তি-স্বাধীনতা করে সংকুচিত। এ মতবাদে বিশ্বাসী শাসক মানব […]

বিস্তারিত

বাংলাদেশের রাজনীতিতে মৌলবাদের উত্থান

এম এম রাশেদ রাব্বি—সময়ের ভেতর থেকে উঠে আসা এক অনুসন্ধানী কণ্ঠ। পেশায় সাংবাদিক, চিন্তায় সমাজ-মনস্ক এক লেখক। ‘রাশেদ রাব্বি’ নামে পরিচিত এই লেখক দুইবার বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম-এর সভাপতি হিসেবে জনস্বাস্থ্য সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ছাত্রজীবন থেকে পরিবেশ ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা রাশেদ রাব্বির লেখালেখিতে প্রতিফলিত হয় বাস্তবতার গভীর অনুধ্যান। জাতীয় কবি কাজী […]

বিস্তারিত

সাদা মেঘে ওড়াই মৌনতা

২০১৮ সালে অমর একুশে বইমেলায় কথাসাহিত্যিক মোস্তফা সোহেলের কবিতাগ্রন্থ সাদা মেঘে ওড়াই মৌনতা প্রকাশিত হয়। ওই বছর কবি নির্মলেন্দু গুণ বইটির ভূমিকায় লেখেন-একুশের মাসব্যাপী বই মেলা এখন সমাপ্তির পথে। কিন্তু এখনও আমাদের লেখক-কবিরা লিখে চলেছেন। প্রকাশকরা বই প্রকাশ করে চলেছেন। পাঠক মেলা থেকে বই কিনে চলেছেন। বিশ্বের গ্রন্থজগতের জন্য এর চেয়ে আনন্দ সংবাদ আর কী […]

বিস্তারিত

লাবণ্যর মুখ

কেমন ছিল জীবনানন্দ দাশ ও তাঁর স্ত্রী লাবণ্যর সম্পর্ক? ট্রাম দুর্ঘটনায় কবির রহস্যজনক মৃত্যুর পেছনে লাবণ্যর গোপন প্রভাব ও প্ররোচনা ছিল, এমন কথাও চাউর আছে। ঘনিষ্ঠজনের ভাষ্য: জীবনানন্দর বিবাহিত জীবন সুখের ছিল না। এমনকি নিজের বাসাতেই কবি থাকতেন বহিরাগতের মতো। কবি বিরাম মুখোপাধ্যায়কে জীবনানন্দ একদিন হঠাৎ জিজ্ঞেস করেছিলেন, ‘যদি স্ত্রী আপনার আমন্ত্রণে ঘনিষ্ঠ হবার প্রস্তাবে […]

বিস্তারিত

একবার বিদায় দে মা

দ্বিতীয় নয়, প্রথম বিশ্বযুদ্ধেরও বেশ কয়েক বছর আগে ক্ষুদিরামের জন্ম এবং ঐতিহাসিক আত্মোৎসর্গ। দেশকে, দেশের মানুষকে কিভাবে ভালবাসতে হয়, কাকে বলে দেশপ্রেম তার অনুপম এক দৃষ্টান্ত ক্ষুদিরাম। শুধু ব্রিটিশ উপনিবেশে নয়, পৃথিবীর যে কোনো উপনিবেশ ও ইতিহাসে এরকম চরিত্র সম্ভবত দ্বিতীয়রহিত। ইতিহাসের সেই নায়ক, এসময় আদৌ কি জারি আছেন আমাদের চেতনায়, চিন্তায় ও চর্চায়? তাঁর […]

বিস্তারিত

যাত্রাপথের ‘নতুন আলো’

জন্মক্ষণের স্মৃতি হাতড়ে আমরা খুব সহজেই ২০১৭ সালের প্রথম কর্মযজ্ঞটির টানটান উত্তেজনা এখনো যেন অনুভব করতে পারি। একটি পাণ্ডুলিপি পেয়েছি; যেটির নাম ‘নতুন আলো’, লেখক মহিউজ্জামান মিঠু। আমাদের সে-অর্থে কোনো ঠিকানা নেই; নেই পূর্ব অভিজ্ঞতা। আছে শুধু একটি নাম ‘বাংলানামা’। যা লিটলম্যাগ হিসেবে সদ্য ভুমিষ্ঠ; প্রথম সংখ্যা আলোর মুখ দেখেছে! মহিউজ্জামান মিঠু ঢাকা শহরের বাসিন্দা […]

বিস্তারিত

বন খেল সরকার, চিংড়ি বারো ভূতে

এইটুকু একটা দেশ, অথচ কতোই না বড়। কতো নদী, খাল-বিল, হাওর-পাহাড়, বনানী; সর্বোপরি বিশ্বের বৃহত্তম নোনাজলের জঙ্গল- সুন্দরবন; দক্ষিণ-পশ্চিমে অতন্দ্র প্রহরীর মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রকৃতির দুর্যোগ থেকে রক্ষা করে চলেছে দেশটাকে। আর এই ছোট্ট দেশেই যে আরেকটি সুন্দরবন হাজারো বছর ধরে দাঁড়িয়ে দেশের দক্ষিণ-পূর্বে, যার নাম চকরিয়া সুন্দরবন: স্থানীয়রা যাকে বলে প্যারাবন-সেই কথাটি বহুদিন […]

বিস্তারিত

সব পাখি নিড়ে ফেরে না

এখন দিনের শেষাশেষি। পেছনের সিটে দুজন সামান্য দূরত্বে পাশাপাশি বসা। দুজনের দৃষ্টি দু দিকে। গাড়ির জানালাটা খোলা। বাতাস ঢুকছে খুব। পিঠ অবধি নামানো জুঁইয়ের ইউকাট কোঁকড়ানো খোলা চুলগুল্যে উড়ছে ভীষণ। জানালার কাচে জুঁইয়ের প্রতিবিম্ব। প্রত্যয়ের দেখতে ইচ্ছে করছে। কী এক লজ্জায় দেখতে পারছে না। বরং চোখ সরিয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে থাকে খোলা আকাশ। আর […]

বিস্তারিত