কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী খাদিজা খান্না কনিকার (মায়াবিনী) প্রথম উপন্যাস ‘কন্ট্রাক্ট: দ্যা মিস্টেরিয়াস ক্রাইম অ্যান্ড লাভ’। থ্রিলার ও অপরাধ জগতের নির্মম বাস্তবতা কেন্দ্র করে রচিত এই রোমাঞ্চকর গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন তালহা মুনতাসির নাফি। প্রকাশ করেছে বাংলানামা।
উপন্যাসের মূল প্রেক্ষাপট
উপন্যাসের কাহিনী আবর্তিত হয়েছে এক অভিজাত শহরকে ঘিরে, যেখানে একের পর এক নির্মম হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে। শহরজুড়ে আতঙ্ক ছড়ানো অপরাধী রীধানের বিপরীতে থরেকম্প সৃষ্টি করে আবির্ভূত হন অদম্য সাংবাদিক মায়া মেহেরা। একের পর এক জটিল ও চাঞ্চল্যকর অপরাধের জট ছাড়ানোর মাধ্যমে গল্প এগোতে থাকে এক রহস্যঘেরা ও রোমাঞ্চকর পরিণতির দিকে।
পড়াশোনা ও লেখালেখির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অনুরাগী খাদিজা খান্না কনিকা। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনায় বিশ্বাসী তিনি। আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সাহিত্যচর্চায় নিজের অবস্থান সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন তরুণ এই লেখিকা। পাঠকদের সহযোগিতা ও অনুপ্রেরণায় তার এই ধারাবাহিক সাহিত্যযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।