বিপ্লবী ক্ষুদিরাম : একবার বিদায় দে মা

বইকথা স্পেশাল স্লাইড

দ্বিতীয় নয়, প্রথম বিশ্বযুদ্ধেরও বেশ কয়েক বছর আগে বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম এবং ঐতিহাসিক আত্মোৎসর্গ। দেশকে, দেশের মানুষকে কিভাবে ভালবাসতে হয়, কাকে বলে দেশপ্রেম তার অনুপম এক দৃষ্টান্ত তিনি। শুধু ব্রিটিশ উপনিবেশে নয়, পৃথিবীর যে কোনো উপনিবেশ ও ইতিহাসে এরকম চরিত্র সম্ভবত দ্বিতীয়রহিত।

ইতিহাসের সেই নায়ক, এসময় আদৌ কি জারি আছেন আমাদের চেতনায়, চিন্তায় ও চর্চায়? তাঁর আত্মোৎসর্গের শতবর্ষে লেখক-গবেষক ড. কাজল রশীদ শাহীন জাতির সম্মিলিত দায় মেটানোর লক্ষ্যে ক্ষুদিরামকে খুঁজে ফিরেছেন ‘একবার বিদায় দে মা’ চিত্রনাট্যে, পরিচালক নূরুল আলম মিল্কীর প্রযত্নে। বইটি প্রকাশ করেছে বাংলানামা আর অনবদ্য প্রচ্ছদ করেছেন আবু হাসান।

ড. কাজল রশীদ শাহীন : জন্ম ০৬ এপ্রিল ১৯৭৬ মাতৃমম, ফিলিপনগর, দৌলতপুর, কুষ্টিয়ায়। বাবা সরকার উম্মত আলী ও মা খোদেজা খানম। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি। নেশা ও পেশা লেখালেখি। দৈনিক রূপালী, দৈনিক সংবাদ, দৈনিক প্রথম আলো, দৈনিক আলোকিত বাংলাদেশসহ একাধিক জাতীয় দৈনিকের কর্মজীবন এসে থিতু হয়েছিল খোলা কাগজের সম্পাদক পদে। বর্তমানে রাইজিংবিডির সম্পাদক হিসেবে কর্মরত আছেন।

লেখালেখি পারিবারিক আবহ থেকেই। বাবা অনিয়মিতভাবে যুক্ত ছিলেন লেখালেখিতে। জাতীয় অঙ্গনে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান তৈরির স্বপ্ন দেখেন কাজল রশীদ শাহীন। প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় সংস্কৃতি চর্চায় নিবিষ্ট হন। নাটক-চলচ্চিত্রের প্রতি অপার দুর্বলতা সেই সময় থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *