ত্রিকোণ প্রেমের বিরূপ চেহারা!

বাংলানামার বই স্লাইড

হৃদস্পন্দনের গতি থেমে যাওয়ার স্বাভাবিক কারণ মৃত্যু। প্রতিটি সম্পর্কে একটি ভালো আরেকটি খারাপ দিক থাকে। যখন সম্পর্কের খারাপ দিকের বহিঃপ্রকাশ হয় তখন তার পরিণতি হয় বিচ্ছেদ।

কিছু বিচ্ছেদ দুজনের মাঝে সাময়িক দূরত্ব সৃষ্টি করে। আর কিছু বিচ্ছেদ দুজনের মাঝে অনির্দিষ্টকালের জন্য দূরত্ব সৃষ্টি করে, সেই বিচ্ছেদে নিজেকে আড়াল করা হয় নিজের থেকেও। আমরা মনুষ্য জাতি অধিক ভোগ-বিলাসিতাপ্রিয়। বিলাসিতায় চুন থেকে পান খসলেই সম্পর্কে আঁধার নেমে আসে। নিজের চাহিদা ঠিক রাখতে আমরা নিজেকে বদলে ফেলি। নিজেকে আঁধারে নিক্ষেপ করি, যে আঁধারের নাম ঘৃণা কিংবা হত্যাকাণ্ড।

প্রেম-ভালোবাসা, বন্ধুত্ব, বেকারত্ব পরিশেষে একটি খুনের রহস্য। এই সবকিছুর সংমিশ্রণে ‘প্রেমের ত্রিকোণমিতি’। বইটির প্রকাশক
বাংলানামা আর প্রচ্ছদ করেছেন তালহা মুনতাসির নাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *