অন্য আলোয় এক চিলতে শওকত আলী

বইকথা স্লাইড

দেশভাগের পর বাংলা সাহিত্যে নতুন ধারা সৃষ্টিতে যারা নেতৃত্ব দিয়েছেন কথাশিল্পী শওকত আলী তাদের মধ্যে অন্যতম। বাংলাসাহিত্যে তার স্থান চিরস্থায়ী।

প্রদোষে প্রাকৃতজন উপন্যাসে নতুন ভাষা নির্মাণ করেছেন পুরাকালের ভাষার আশ্রয়ে। তার অন্য উপন্যাসে সেই সময়ের রাজনীতি, সমাজনীতি এবং মানুষের জীবনে সে সবের প্রভাব কেমন পড়েছিল তা অনুপুঙ্খভাবে উঠে এসেছে।

সাহিত্যে তিনি তুলে ধরেছেন সামাজিক অবক্ষয়, অন্যদিকে মেলে ধরেছেন সমাজে চলমান অন্যায় ও মানুষের ওপর চলা উৎপীড়নের কথা। ইতিহাস, ঐতিহ্য ও সমাজ তত্ত্বের আলোকে গল্পভাষা বুনন কৌশলে বাংলা সাহিত্যে এক বিরল প্রতিভা ছিলেন শওকত আলী। তিনি একাধারে নাগরিক মধ্যবিত্তের ভাষ্যকার অন্যদিকে এ অঞ্চলের প্রান্তিক গণমানুষের অনন্য কথাকার।

‘প্রাকৃতজনের বসতে’ সাক্ষাৎকারধর্মী এ গ্রন্থে উঠে এসেছে শওকত আলীর ব্যক্তি-সামাজিক ও সাহিত্যজীবনের নানাদিক। তথ্যবহুল এই বইটি হতে পারে গবেষকদের তথ্যানুসন্ধানের অনন্য মাধ্যম। পাশাপাশি বইটি সাহিত্যপিপাসুদের মনের খোরাক যোগাবে।

বইটির প্রকাশক বাংলানামা, প্রচ্ছদ করেছেন রহমান মুফিজ। যে কেউ চাইলে প্রকাশনা প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করে কিংবা রকমারি থেকে অনলাইনে কিনতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *