ঢাকা হেরাল্ডের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন (বাঁ থেকে) সুইজারল্যান্ড প্রবাসী তানিয়া স্বপন, ব্যাংকিং আর্থিক অপরাধ বিশেষজ্ঞ-কলাম লেখক-কবি সহিদুল আলম স্বপন ও সাংবাদিক হোসেন শহীদ মজনু

গল্প-কথা-আড্ডায় ‘ঢাকা হেরাল্ড’-এর যাত্রা শুরু

বাংলানামা প্রতিবেদকপ্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ৯:২৪ এএম
সাম্প্রতিক খবর স্লাইড

রাজধানীর বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে সোমবার সন্ধ্যায় দ্বিভাষিক মাসিক ম্যাগাজিন ‘ঢাকা হেরাল্ড’-এর প্রকাশনা উপলক্ষে ‘গল্প-কথা-আড্ডায় প্রিয় ঢাকা: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ লেখক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি ব্যাংকিং আর্থিক অপরাধ বিশেষজ্ঞ, কলামিস্ট ও কবি সহিদুল আলম স্বপন। বর্ণাঢ্য এ অনুষ্ঠানে শিক্ষাবিদ, গবেষক ও সিনিয়র সাংবাদিকদের উপস্থিতি সবার নজর কাড়ে।

বক্তব্য রাখছেন সিনিয়র সাংবাদিক শুভ কিবরিয়া, সাংবাদিক-গবেষক ড. কাজল রশীদ শাহীন ও বাংলা একাডেমির উপপরিচালক গবেষক ড. মোজাম্মেল হক

অনুষ্ঠানে অতিথি ছিলেন সাংবাদিক-গবেষক ও চিন্তক ড. কাজল রশীদ শাহীন, বাংলা একাডেমির উপপরিচালক গবেষক ড. মোজাম্মেল হক, জেষ্ঠ্য সাংবাদিক-কলামিস্ট শুভ কিবরিয়া, সাংবাদিক হোসেন শহীদ মজনু, বিজ্ঞান লেখক-সাংবাদিক জাহাঙ্গীর সুর, সুইজারল্যান্ড প্রবাসী তানিয়া স্বপন, ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, লেখক-সাংবাদিক আশরাফুল আলম।

বক্তব্য রাখছেন ঢাকা কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন, ঢাকা হেরাল্ডের ব্যবস্থাপনা সম্পাদক আদনান হাদী ও প্রধান বার্তা সম্পাদক হাসানুল বান্না

গণমাধ্যমকর্মীদের বক্তব্য রাখেন মাহমুদুল ইসলাম, ইমরান ইমন, ‘দ্য এশিয়ান এজ’-এর মাহফুজ উল হাসিব চৌধুরী, আদনান হাদী, হাসানুল বান্না, ব্যাংকার  জাফর আহমেদ প্রমুখ।

বক্তব্য রাখছেন সিনিয়র সাংবাদিক মাহফুজ উল হাসিব চৌধুরী, মাহমুদুল ইসলাম ও ব্যাংকার জাফর আহমেদ

‘ঢাকা হেরাল্ড’-এর মতো একটি বৈচিত্র্যময় ম্যাগাজিন প্রকাশ করার জন্য এর সম্পাদকীয় দল ও উদ্যোক্তাদের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। তারা আশা প্রকাশ করেন যে, এই মাসিক ম্যাগাজিনটি বাংলাদেশ তথা বহির্বিশ্বে সৃজনশীল লেখালেখি ও উন্নত চিন্তার বিস্তারে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে জানানো হয়, ঢাকা হেরাল্ড-এর প্রথম সংখ্যাতেই আমেরিকা, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশি সৃজনশীল একদল মানুষ যুক্ত হয়েছেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ম্যাগাজিনটিকে বর্ণাঢ্য করেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিজ্ঞান লেখক-সাংবাদিক জাহাঙ্গীর সুর, লেখক আশরাফুল আলম ও সাংবাদিক ইমরান ইমন

অনুষ্ঠানে অতিথিরা অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান, যেন তারা তরুণ প্রজন্মকে বই পড়া এবং প্রবন্ধ, গল্প, কবিতা ও ফিচার লেখায় উৎসাহিত করেন। ঢাকা হেরাল্ডও যেন এ ক্ষেত্রে ভূমিকা রাখে।

‘ঢাকা হেরাল্ড’-এর উদ্বোধনী সংখ্যাটিতে ভূ-রাজনৈতিক সংকট, অভ্যন্তরীণ বিষয়াবলি, স্থাপত্য নিদর্শন, ভ্রমণ কাহিনী ও সাহিত্য বিষয়ক বাংলা ও ইংরেজি উভয় ভাষার লেখা স্থান পেয়েছে। আমন্ত্রিত অতিথিরা ম্যাগাজিনটির বিষয়বৈচিত্র্য ও বিন্যাসকে আকর্ষণীয় উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * চিহ্নিত।