বাংলাদেশের রাজনীতিতে মৌলবাদের উত্থান

প্রকাশ: ৬ মে ২০২৬, ৭:৪৬ পিএম
বইকথা বাংলানামার বই স্লাইড

এম এম রাশেদ রাব্বি—সময়ের ভেতর থেকে উঠে আসা এক অনুসন্ধানী কণ্ঠ। পেশায় সাংবাদিক, চিন্তায় সমাজ-মনস্ক এক লেখক। ‘রাশেদ রাব্বি’ নামে পরিচিত এই লেখক দুইবার বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম-এর সভাপতি হিসেবে জনস্বাস্থ্য সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ছাত্রজীবন থেকে পরিবেশ ও সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা রাশেদ রাব্বির লেখালেখিতে প্রতিফলিত হয় বাস্তবতার গভীর অনুধ্যান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর বাণীসংকলন সম্পাদনার মধ্য দিয়ে তিনি সাহিত্যচর্চায় একটি স্বতন্ত্র সূচনা করেন। পরবর্তীতে ‘নিষিদ্ধ বই’-এর মতো গবেষণাধর্মী গ্রন্থে তিনি পাঠককে পরিচয় করিয়ে দেন বিতর্কিত ও নিষিদ্ধ জ্ঞানভুবনের সঙ্গে।

তার নতুন গ্রন্থ “বাংলাদেশের রাজনীতিতে মৌলবাদের উত্থান”—সমকালীন রাজনৈতিক বাস্তবতার এক গভীর ও বিশ্লেষণধর্মী পাঠ, যেখানে উঠে এসেছে রাষ্ট্র, সমাজ ও মতাদর্শের জটিল সম্পর্ক।

বাংলানামা প্রকাশিত বইটির পৃষ্ঠা সংখ্যা ১৬০। পেপারব্যাক বাধাইয়ে বাংলাদেশের রাজনীতিতে মৌলবাদের উত্থান-এর মুদ্রিত মূল্য ৩০০। অনলাইন প্লাটফরম রকমারিতে এটি পাওয়া যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * চিহ্নিত।