প্রেমের কথা শহরে রটে কীভাবে

স্লাইড বাংলানামার বই স্পেশাল

কবিতা মায়াবী এক হরিণের মতো, কী রকম মায়া মায়া অনুভূতি যেন! নিরীহও বটে। কবিতা তো ঝুম বৃষ্টির ভেতর প্রেমিকার সাথে মাতাল হয়ে ঘুরে বেড়ানোর আনন্দ।

আর কবি মোস্তফা সোহেলের কবিতা মানে এমন এক উপলব্ধি যা পাঠককে মুহূর্তেই কনটেক্সট এর বাইরে থেকে নিরবচ্ছিন্নভাবে যুক্ত করে বিষয়ের ভেতরে! অলঙ্কারের মহিমায় তার হৃদয় উদ্ভাসিত, নতুন তৃষ্ণা আর অবারিত প্রশ্নের উত্তর দেয় তার কবিতা। মূলত কবি ধারণ করেন অপার বিস্ময়। আর সেই কারণেই তিনি নিজে কখনও কোনো কিছুর বানানো বেদিতে গিয়ে বসেন না।

সোহেলের কবিতা তখন দূর পাহাড়ে বসে থাকা সন্ন্যাসী গৌতমের এক চিলতে নির্লোভ হাসির মতোই অধরা থেকে যায়। কবিতা তো কবিতাই। রেস্তোরাঁয় অপেক্ষমাণ বসে থাকা প্রেমিকার মতোই সে ক্রমশ অভিমানী হয়ে উঠতে থাকে। সে কারণেই বুঝি ওর কবিতায় ওই হিরন্ময় দ্যুতি, স্বর্গীয় রহস্যময়তা, ভালোবাসার বিন্যাস, মন্ত্রমুগ্ধের মতো অনুভূতিপরায়ণ এক অনুষঙ্গ।

মূলত প্রেমের কবি তিনি। কবিতায় নিজেই প্রেমিক হয়ে ওঠেন ক্রমশ। কবিতায় তার হেঁটে চলা খুবই স্বতন্ত্র। কবিতাগুলো ভিন্ন এক জগতে নিয়ে যাবে পাঠককে। ‘শহরে রটে গেছে আমাদের প্রেমের কথা’ কাব্যগ্রন্থে পাঠক আবিষ্কার করবেন প্রেমের কিছু অসাধারণ কবিতা। বইটির প্রকাশক বাংলানামা। এটির প্রচ্ছদ করেছেন মাহী মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *