আশা

গদ্য-পদ্য বাংলানামার বই স্লাইড

স্বপনকুঁড়ি মরিয়া গেল,
স্বপনকুসুম ঝরে।
প্রেমের বাঁশি ফুরিয়ে গেল
কলজের কলেবরে।

চাঁদের হাঁসি ঝরিয়া গেল
মরলো বসন্ত সাজ,
দুঃখলতা জড়িয়া গেল
আমার খুশির মাঝ।

মন ছুটিছে আলেয়ার পিছে
ধরিতে তোমার হাত,
যাতনা, বেদনা ফেলিয়া পাছে
চাইছে তোমার সাথ।

তোমার নতুন জগৎ হতে
আমি শত ক্রোশ দূরে
কত কথন ভাসছে স্রোতে
আমার মনের ঘরে।

আবছা আলোর ঝাপসা ছবি
ঢাকিছে ধোঁয়াশায়,
তুমি নিলে নতুন রবি
আমায় ফেলে ,কুয়াশায়।

এ জন্মের স্বপ্ন সবই
নাইবা তোমারে পায়,
এ জন্ম হতে, পর জন্মে আমি
রইলাম তোমার আশায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *