আসলে গরীবের মরণ সবখানেই। ঘরে-বাইরে: নিস্তরঙ্গ মূহুর্তে, আন্দোলনের সময়েও মরণ পিছু ছাড়ে না তাদের। যুদ্ধের সময় বিপদ আরো কামড়ে ধরে। লড়াই ছাড়া আর কোনো পথ থাকে না তখন। মুক্তিযুদ্ধের শুরু থেকেই লড়তে হচ্ছে সূবর্ণগাঁতী গ্রামের মানুষকে। মাঝে মধ্যেই শোর ওঠে, মিলিটারি আসছে- পালাও পালাও। যার যার মতো জীবন হাতে নিয়ে ছুটে যায় গ্রামের পাশের জঙ্গলে। ইতিউতি তাকিয়ে দেখে যে কেউ আসেনি, তখন আবার ফিরে আসে যার যার বাড়িতে। কিন্তু ভয় কাটে না। ভয়ে গ্রাম ছাড়ে ধনী হিন্দুরা। বর্ডার পার হয়ে চলে যায় ইন্ডিয়ায়। তাদের পিছে পিছে যায় হিন্দু গরীবগুড়াও।
সূর্বর্ণগাঁতী গ্রাম, মুক্তিযুদ্ধ, ধর্ম-বর্ণ আর ধনী-গরিবের বিভাজন নিয়ে মুক্তিযোদ্ধা সাংবাদিক সাইফুল ইসলামের লেখা উপন্যাস ‘মুক্তিযোদ্ধার মা’। বইটির প্রচ্ছদ করেছেন গুপু ত্রিবেদী। বইটির মুদ্রিত মূল্য ১০০ টাকা।
সাইফুল ইসলামের জন্ম ১৪ ডিসেম্বর ১৯৫২, সিরাজগঞ্জে। তার ছড়ার বই ‘টিকটিকটিকটিক’; ‘বোকাছেলে ও সাতভূত’; ‘মশার গান’; ‘যুদ্ধে যুদ্ধে স্বাধীনতা’; উপন্যাসের মধ্যে রয়েছেÑ‘অমানিশা ও রক্তজবা’; ‘বিস্কুটের টিন’ আর কিশোর নাটক-‘বোকাছেলে’।