তাঁর কবিতা যেন রাজনৈতিক

স্পেশাল বাংলানামার বই

কবি আখতার জামানের উচ্চারণ অনেক বেশি প্রত্যক্ষ, তীব্র ও সাহসী। তাঁর কবিতা প্রবলভাবে রাজনীতিমনস্ক ও সমাজঘনিষ্ঠ। মার্কসবাদের সঙ্গে বাঙালি জাতীয়তাবাদের একধরনের মিথস্ক্রিয়া ঘটেছে তাঁর কবিতায়। প্রতিদিনের চলতি পথের নানা ঘটনা-উপঘটনা এবং জাতীয় ঘটনা তাঁর কবিতায় অনায়াসেই জায়গা করে নেয়। আখতার জামানের কবিতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের শূন্যগর্ভজীবন ও ফাঁপা মানসিকতাকে। কখনো কখনো তাঁর কবিতা হয়ে ওঠে রাজনৈতিক স্লোগান। শ্রমজীবী শোষিত ও বঞ্চিত মানুষের স্বপ্ন আর প্রতিশ্রুতির অপমৃত্যু লেখা থাকে আখতারের কবিতায়। আখতারের কবিতায় কেবল বিদ্রোহ নয়, প্রেমও আছে। সেই প্রেমও এসেছে বিপ্লব ও বিদ্রোহের সহযোদ্ধা হিসেবে। প্রেম ও বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গরূপ আখতার জামানের লাল জমিনে কালো রেখা। বইটি প্রকাশ করেছে বাংলানামা। এটির প্রচ্ছদ করেছেন আবু হাসান।
আখতার জামান : কবি আখতার জামান ৫ মে ১৯৮৯ সালে ঝিনাইদহ জেলায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন পুরোদস্তুর একজন রাজনীতিবিদ। সে-কারণেই হয়তো ছোটবেলা থেকেই তিনি প্রবলভাবে রাজনীতিসচেতন। গ্রামে বেড়ে ওঠার সময় তিনি মুখোমুখি হয়েছেন নানা সামাজিক অসঙ্গতির, যা তাঁকে ভাবিয়ে তুলেছে। এই ভাবতে ভাবতে লেখা শুরু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সমমনা কিছু বন্ধু পেয়েছেন যাঁদের সঙ্গে নানা কথা, আলোচনা, বিতর্ক হয়েছে এবং চিন্তার পরিধি বেড়েছে। বিশেষত, গ্রাম ও শহরের নিচুতলার মানুষের জীবনপ্রণালি তাঁকে ভাবিয়ে তুলেছে। চিন্তা করেছেন একটা ন্যায়ভিত্তিক সমাজের। তাই লিখতে গেলেই ভেসে উঠেছে ওই সমস্ত মানুষের কথা।
অসংখ্যবার প্রেমে পড়েছেন নতুন নতুনভাবে। এই প্রেম তাঁকে প্রেরণা দিয়েছে কবিতা লিখতে। ব্যক্তিজীবনে খুবই স্বাধীনচেতা মানুষ। গান শুনতে ভালোবাসেন। পেশাগত জীবনে একজন উদ্যোক্তা। কবি আখতার জামান স্বপ্ন দেখেন এবং স্বপ্ন বোনেন ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *