ফ্যাসিবাদ সাম্প্রতিক বিবেচনা সম্পর্কে

বইকথা স্লাইড

ফ্যাসিবাদে যিনি বিশ্বাসী তার জন্য এটি আশীর্বাদ, আর ফ্যাসিবাদে যারা ভুক্তভোগী তাদের জন্য এটি ভয়ানক অভিশাপ। ফ্যাসিবাদ মতবাদে বিশ্বাসী শাসকরা সহজাতভাবে কর্তৃত্ববাদী হয়ে ওঠেন। ভিন্নমত দমন এ মতবাদের অন্যতম বৈশিষ্ট্য। এটি ব্যক্তির ব্যক্তিস্বাতন্ত্র্য ও রাজনৈতিক অধিকারকে প্রত্যাখ্যান করে।

ফ্যাসিবাদী শাসক নাগরিকের চিন্তা, মত প্রকাশকে অপরাধ মনে করে। ব্যক্তি-স্বাধীনতা করে সংকুচিত। এ মতবাদে বিশ্বাসী শাসক মানব থেকে দানব হয়ে উঠতে পারে। ফলে রাষ্ট্রীয় সংস্থাগুলোর স্বায়ত্তশাসন নষ্ট হয়। দেশ ধাবিত হয় একদলীয় শাসনের দিকে। দেশে নেমে আসে অন্ধকার।

‘ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা’ বইটি কবীর আলমগীরের চিন্তামূলক একটি বই। কাউকে সরাসরি ফ্যাসিবাদ বলে আখ্যা দেওয়া লেখকের অভিপ্রায় নয়, বরং তার উদ্দেশ্য ফ্যাসিবাদীর লক্ষণগুলো চিনিয়ে দেওয়া।

এই বইয়ে ফ্যাসিবাদ বিষয়ক নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সম্ভবত এটিই ফ্যাসিবাদ বিষয়ে গোছানো পূর্ণাঙ্গ গবেষণামূলক বাংলা বই। ফ্যাসিবাদ কী, ফ্যাসিবাদ থেকে বাঁচার উপায় কী, ফ্যাসিবাদের পরিণতি কী, বাংলাদেশ কি আসলেই ফ্যাসিবাদী রাষ্ট্র? এ সব নানা জিজ্ঞাসার উত্তর মিলবে বইটিতে।
আশা করি বইটি অনুসন্ধিৎসু পাঠকের মনের খোরাক মেটাবে বইটি।

প্রকাশকের নোট: প্রিয় পাঠক, বইটির প্রকাশকাল ১৪ ফেব্রুয়ারি ২০২৪। তৎকালীন প্রেক্ষাপটে লেখা ভূমিকাটি পাঠকের উদ্দেশ্যে উপরে বিবৃত হয়েছে। নিশ্চয় বোদ্ধারা সুগভীর চিন্তার এ বইটি সম্পর্কে আগ্রহী হবেন, তাদের খোরাক মেটাতে বাংলানামা এরই মধ্যে দ্বিতীয় সংস্করণ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। প্রথম সংস্করণ প্রায় শেষের পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *