কেন কমফোর্ট জোন সবার পছন্দ

আপনি বা আমি, এমনভাবে বেড়ে উঠেছি যে আমরা সবসময়ই একটা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি। আমার এক বন্ধু একদিন মজার অভিজ্ঞতা শেয়ার করল। বলল, উবারে বা অন্য কারও গাড়িতে থাকলে জ্যাম তৈরি করা রিকশার ভিড় তার অসহ্য লাগে। আবার নিজে যখন রিক্সার যাত্রী হিসাবে থাকে তখন পেছন থেকে হর্ন বাজানো গাড়িওয়ালাদের মনে মনে গালি দেয়, […]

বিস্তারিত

‘কী সব শোনাত মিলুদা, কিচ্ছুটি বুঝতাম না’, হায় প্রেম জীবনানন্দ!

যেখানে যেখানে শোভনা গেছেন পেছন পেছন জীবনানন্দ গেছেন। সময়টা ১৯৩২! ডায়াশেসন কলেজের ছাত্রী শোভনা, কত-ই বা বয়স তখন শোভনার, ১৮-র বেশি তো নয়, জীবনানন্দ ৩৩ বছরের বিবাহিত যুবক। ডায়াশেসন হস্টেলের কানা দারোয়ানের হাতে স্লিপ পাঠিয়ে নীচে বসে অপেক্ষা করতেন শোভনার মিলুদা, কখনও মর্জি হলে শোভনা দেখা করতেন, কখনও করতেন না। এত অবহেলা সহ্য করে তবু […]

বিস্তারিত

সাদা মেঘে ওড়াই মৌনতা

২০১৮ সালে অমর একুশে বইমেলায় কথাসাহিত্যিক মোস্তফা সোহেলের কবিতাগ্রন্থ সাদা মেঘে ওড়াই মৌনতা প্রকাশিত হয়। ওই বছর কবি নির্মলেন্দু গুণ বইটির ভূমিকায় লেখেন-একুশের মাসব্যাপী বই মেলা এখন সমাপ্তির পথে। কিন্তু এখনও আমাদের লেখক-কবিরা লিখে চলেছেন। প্রকাশকরা বই প্রকাশ করে চলেছেন। পাঠক মেলা থেকে বই কিনে চলেছেন। বিশ্বের গ্রন্থজগতের জন্য এর চেয়ে আনন্দ সংবাদ আর কী […]

বিস্তারিত

একবার বিদায় দে মা

দ্বিতীয় নয়, প্রথম বিশ্বযুদ্ধেরও বেশ কয়েক বছর আগে ক্ষুদিরামের জন্ম এবং ঐতিহাসিক আত্মোৎসর্গ। দেশকে, দেশের মানুষকে কিভাবে ভালবাসতে হয়, কাকে বলে দেশপ্রেম তার অনুপম এক দৃষ্টান্ত ক্ষুদিরাম। শুধু ব্রিটিশ উপনিবেশে নয়, পৃথিবীর যে কোনো উপনিবেশ ও ইতিহাসে এরকম চরিত্র সম্ভবত দ্বিতীয়রহিত। ইতিহাসের সেই নায়ক, এসময় আদৌ কি জারি আছেন আমাদের চেতনায়, চিন্তায় ও চর্চায়? তাঁর […]

বিস্তারিত

চলচ্চিত্রের স্বার্থেই নায়িকা-পরিচালক থাকে ‘পরস্পরের সঙ্গে’

  দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরুর প্রেম-বিয়ে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আলোচনার বিষয় হচ্ছে কেন নায়িকারা বেছে বেছে পরিচালকের প্রেমে পড়েন, কেনইবা পরিচালককে বিয়ে করেন! ভক্ত-অনুরাগীদের একটাই প্রশ্ন—সেলুলয়েডের জগতে সুদর্শন সব নায়ক থাকতে কেন নায়িকারা বেছে বেছে এ জগতের নেপথ্য কারিগরকে জীবনসঙ্গী করেন? তাদের প্রেমে পড়েন। অবশ্য অনেক নায়িকা […]

বিস্তারিত

বন খেল সরকার, চিংড়ি বারো ভূতে

এইটুকু একটা দেশ, অথচ কতোই না বড়। কতো নদী, খাল-বিল, হাওর-পাহাড়, বনানী; সর্বোপরি বিশ্বের বৃহত্তম নোনাজলের জঙ্গল- সুন্দরবন; দক্ষিণ-পশ্চিমে অতন্দ্র প্রহরীর মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে প্রকৃতির দুর্যোগ থেকে রক্ষা করে চলেছে দেশটাকে। আর এই ছোট্ট দেশেই যে আরেকটি সুন্দরবন হাজারো বছর ধরে দাঁড়িয়ে দেশের দক্ষিণ-পূর্বে, যার নাম চকরিয়া সুন্দরবন: স্থানীয়রা যাকে বলে প্যারাবন-সেই কথাটি বহুদিন […]

বিস্তারিত

এটা কোনও মানুষের জীবন না, বলেছিলেন শামস সুমন

অভিনেতা শামস সুমন মারা গেছেন মঙ্গলবার সন্ধ্যায়। অসুস্থতা থেকে স্বাভাবিক মৃত্যুই হয়েছে তাঁর। খবরটা শোনার পর থেকেই মনটা ভার হয়ে আছে। তাঁকে প্রথম দেখি ৯০ দশকের শুরুতে বাংলাদেশ টেলিভিশনের কোনও একটা নাটকে আমার বড় ভাই খালেদ খানের সঙ্গে অভিনয় করতে। প্রথম দেখাতেই চোখে লেগেছিল তাঁর স্পষ্ট শুদ্ধ উচ্চারণ, ভরাট কণ্ঠ আর খুব স্বাভাবিক অভিনয়ের জন্যে। […]

বিস্তারিত

সব পাখি নিড়ে ফেরে না

এখন দিনের শেষাশেষি। পেছনের সিটে দুজন সামান্য দূরত্বে পাশাপাশি বসা। দুজনের দৃষ্টি দু দিকে। গাড়ির জানালাটা খোলা। বাতাস ঢুকছে খুব। পিঠ অবধি নামানো জুঁইয়ের ইউকাট কোঁকড়ানো খোলা চুলগুল্যে উড়ছে ভীষণ। জানালার কাচে জুঁইয়ের প্রতিবিম্ব। প্রত্যয়ের দেখতে ইচ্ছে করছে। কী এক লজ্জায় দেখতে পারছে না। বরং চোখ সরিয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে থাকে খোলা আকাশ। আর […]

বিস্তারিত

মধুর প্রতিশোধ

২০২৫ সালের ১১ নভেম্বর। অন্যান্যবারের তুলনায় এবারে শীতের প্রকোপটা একটু বেশি। গতকালের চেয়ে আজ আরো একটু বেশি শীত শীত লাগছে। সারায়েভোর প্রাণকেন্দ্র টাউন হলের অদূরেই রোটকে মেলভিচ তার একমাত্র নাতনী সর্বাধিকারিনী ইরিনা মেলভিচকে নিয়ে আছেন। রোটকে মেলভিচ উত্তরাধিকার সূত্রেই বাড়িটি পেয়েছিলেন। বাড়ির সন্মুখ ভাগে সুদৃশ্য মনকাড়া বাগান। বাগানটি ইরিনা মেলভিচের পছন্দ অনুযায়ীই সাজানো। বাড়িটির চারদিক […]

বিস্তারিত

পার্থসারথি

মা হিরণ্ময়ী চৌধুরাণী ও বাবা রবীন্দ্রনাথ দাশের ঘর আলো করে  ১৯৬৯ সালের ২৮ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার তাড়াইল বাজার এলাকায় জন্মগ্রহণ করেন কথাসাহিত্যিক পার্থসারথি। তার পৈতৃক নিবাস  ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের ঘাটিবাড়ী এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (সম্মান)সহ এমএসএস (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন।  বিবাহিত জীবনে এক সন্তানের জনক তিনি। তার সহধর্মিনী শিল্পী সরকার। গল্প ও উপন্যাস […]

বিস্তারিত