কেউ কেউ জন্মগতভাবেই যেন প্রতিভা নিয়ে আসে। কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে জন্ম নেয়। নাজমুল হাসানও তেমনই এক প্রতিভা। তার লেখালেখির ভাষা ও শব্দ চয়ন থেকে শুরু করে বিষয় নির্বাচনও যেকোনো ক্ষুদে পাঠককে মুগ্ধ করে। আর বড়রা বিস্ময় নিয়ে ভাবে- কী দুর্দান্ত লেখার হাত। শিশু-কিশোরের দুষ্টুমি আর মানবিক সব গুণকে সহজ-সরল ভাষায় উপস্থাপনের মুন্সিয়ানা কিশোর এ লেখকের জনপ্রিয় হয়ে উঠার অন্যতম কারণ। বইটির প্রকাশক বাংলানামা। এটির প্রচ্ছদ করেছেন তালহা মুনতাসির নাফি। মুদ্রিত মূল্য ২০০ টাকা।
নাজমুল হাসান : নাজমুল হাসান। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া গ্রামের মাতুলালয়ে জন্ম ১৭ আগস্ট ২০০৫ সালে। বর্তমান পৈত্রিক নিবাস কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সীদ্ধাড় মালতি বাড়ি গ্রাম (মিনাবাজার)। বাবা নুর আমিন সরকার ও মা হাওয়ানুর বেগমের তিন সড়নের মধ্যে সবার বড় সে। সে পল্লী উন্নয়ন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে পিএসসি, উলিপুর কনান মাধ্যমিক বিদ্যালয় (কেডিএবি, মিনাবাজার) থেকে জেএসসি ও এসএসসি সম্পন্ন করেছে। উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাজমুল হাসান। তার স্বপ্ন- এই দেশকে নিয়ে, দেশের ভবিষ্যৎ প্রজন্ম ও গরীব, দুঃখী, অসহায় মানুষদের জন্য কিছু করতে পারলে বড় ভালো লাগে।
বিস্ময়কর ক্ষুদে প্রতিভা নাজমুল হাসানের লেখালেখি শুরু বেশ ছোটোবেলায়। এরই মধ্যে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫টি। বাংলানামা থেকে প্রকাশিত তার সর্বশেষ বই নিশামনি ও একটি বিড়াল শিশুকিশোরসহ সব বয়সী পাঠকের মন জয় করেছে।
পড়াশোনা ও লেখালেখির বাইওে নাজমুল হাসান জাতীয় দৈনিক দেশ রূপান্তরের শিশুদের পাতায় নিয়মিত অলংকরণের কাজও করেন।