গোরখোদক ও অন্য জ্যোৎস্নায়

স্লাইড বাংলানামার বই

নব্বই দশকের বিশিষ্ট প্রাবন্ধিক ও গল্পকার ড. হাসান অরিন্দমের অন্যতম ছোটগল্প সংকলন ‘গোরখোদক ও অন্য জ্যোৎস্নায়’। গ্রন্থে অন্তর্ভুক্ত গল্পগুলোতে লেখক নিজেকে অতিক্রমের চেষ্টা নিরন্তর অব্যাহত রেখেছেন। তীক্ষ্ণ ও অনুসন্ধিৎসু জীবনবোধ থেকে রচিত এসব গল্পে বাস্তব জীবনের ঘটনা ও দৃশ্যপট তুলে ধরে জীবনের অন্তগূঢ় সত্য এবং নানা মাত্রিকতার অন্বেষণ করা হয়েছে।
গল্পগুলোতে মনোবিকলন, জাদুবাস্তবতা ও অস্তিত্ববাদের মতো বিষয়গুলো প্রাতিষ্ঠানিক ও প্রাঞ্জল রূপে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ভাষা ও উপস্থাপন শৈলীতে পরীক্ষানিরীক্ষা থাকলেও তা পাঠকের জন্য সহজবোধ্য ও আস্বাদনযোগ্য।
সংকলনের সাতটি গল্প ইতিপূর্বে ‘কালি ও কলম’, ‘উলুখাগড়া’, ‘শালুক’ ও ‘গল্পকার’ প্রভৃতি খ্যাতনামা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়ে প্রশংসিত হয়েছে।
বইটির প্রকাশক বাংলানামা, আর প্রচ্ছদ করেছেন আল নোমান।

ড. হাসান অরিন্দম
ড. হাসান অরিন্দম বাংলাদেশের কথাসাহিত্য ও প্রবন্ধ সাহিত্যের একজন উল্লেখযোগ্য গবেষক ও লেখক। কথাসাহিত্যই তাঁর সৃষ্টি ও আগ্রহের মূল কেন্দ্রবিন্দু। পেশাগত জীবনে তিনি অধ্যাপনার সঙ্গে যুক্ত।
জন্ম: ২৭ এপ্রিল ১৯৭২, এইচ এস এস সড়ক, ঝিনাইদহ।
শিক্ষাজীবন: এসএসসি: ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয় (বিজ্ঞান শাখা)।
এইচএসসি: সরকারি ভেসি কলেজ, ঝিনাইদহ (বিজ্ঞান শাখা)।
উচ্চশিক্ষা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন।
পিএইচডি: “বাংলার লোকজীবন ও আবু ইসহাকের কথাসাহিত্য” বিষয়ে গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি লাভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *