শহীদুল জহিরকে জানাবোঝা ও অনুধাবন

বাংলানামার বই স্পেশাল

প্রথাগত গবেষণাপদ্ধতির যে কাঠামোবদ্ধ প্রক্রিয়া পরিমার্জিত রূপে একটা গবেষণাগ্রন্থ বের করতে সহায়তা করে, এই ‘গবেষণাগ্রন্থ’টি পরিমার্জনা স্বল্পতায় সম্ভবত কোনোভাবেই সেই আদর্শ মানের দণ্ডে উত্তীর্ণ হবে না; তবে একজন সজাগ পাঠকের ভেতরে বাস করা একজন সুপ্ত গবেষকের শহীদুল জহিরের অতি সুপাঠ্য রচনাসমূহ পাঠের যে সুখানুভূতি-আবেগ বর্জিত ও বিজ্ঞানমুখী চিন্তা দ্বারা পরিশীলিত ভাষায় প্রকাশের প্রয়াস পরিলক্ষিত হবে এই গবেষণা গ্রন্থের প্রতিটি বাক্যে। গবেষকের বাক্য সহজ, অজটিল ও উদ্দেশ্যভেদী, তবে তা শহীদুল জহির সম্পর্কে শেষ কথা নয়। লেখক এই রচনার মধ্যদিয়ে শহীদুল জহির সম্পর্কে জানাবোঝা ও অনুধাবনের দরজা উন্মোচন করেছেন।
বাংলাদেশে প্রাতিষ্ঠানিক-বিদ্যায়তনিক ব্যবস্থায় শহীদুল জহিরের সাহিত্য নিয়ে যে সব গবেষণা রচিত হয়েছে সেগুলোর কাতারে সামিল হওয়ার মতো যোগ্যতা এই গবেষণার বইটির রয়েছে। বইটির প্রকাশক বাংলানামা। আর প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ। মুদ্রিত মূল্য ৫০০ টাকা।

শরীফ সিরাজ : সনদনাম-মো. শরীফুল ইসলাম; সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জন্ম- ঢাকা জেলার আশুলিয়ায় পাড়াগ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক-স্নাতকোত্তর ও এমফিল। সৃজনশীল ভাবনা ও কর্মসূত্রে বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলের মঞ্চনাটক, চলচ্চিত্র গবেষণা, নির্মাণ এবং অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *